IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎইতিহাসের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রীকে চেনেন?চাঁপাইনবাবগঞ্জের কানসাটে (ডিএনসি’র) মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতাট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতিপুঠিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠিতবিশ্বকাপ ট্রফি দেখে আবেগাপ্লুত জামাল, অনুপ্রেরণার বার্তা তরুণদের১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক তারেক রহমানেরপোশাক খাতের বৈশ্বিক বাজারে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়াতে হবেবাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করলো ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসাখালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র দোয়াধূরইলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলনন্দীগ্রামে বিএনপির সাবেক দুই সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারদারুস সালাম সালাফিয়্যাহ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণইসলাম ধর্মকে পুজি করে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদইলেকট্রনিক চুলা ব্যবহারের সতর্কতা
Home >> রাজশাহী >> করোনায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা মেয়র লিটনের

করোনায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা মেয়র লিটনের

ধূমকেতু প্রতিবেদক : করোনাভাইরাসে (কোভিড-১৯) রাজশাহী মহানগরীর ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারকে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুল এ্যান্ড কলেজে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট সামাজিক দূরত্ব মেনে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, যেকোন দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ায় রেড ক্রিসেন্ট। এরই ধারাবাহিকতায় আজও খাদ্য সহায়তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় ক্ষতিগ্রস্থ মানুষকে খাদ্য সহায়তা, অর্থসহ বিভিন্নভাবে সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রী আমাদের দফায় দফায় খাদ্য সহায়তা পাঠিয়েছেন, আমরা সেগুলো মানুষের মাঝে বিতরণ করেছি। এছাড়া সমাজের বিত্তবানদের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিপুল সংখ্যক মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, যাতে তিনি এভাবেই আজীবন মানুষের সেবা করে যেতে পারেন।

এসময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সদস্য প্রফেসর তানবিরুল আলম, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোকবুল হোসেন ও ডা. এফএএম জাহিদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ও জেলা ইউনিট অফিসার বাকি বিল্লাহ। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন।

উল্লেখ্য, খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি সুজি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031