IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছে
Home >> রাজশাহী >> অর্ণা জামানের জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

অর্ণা জামানের জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার জন্মদিন উপলক্ষে রুয়েট ছাত্রলীগের সদস্য সৌমিক সাহার আয়োজনে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশু এবং স্কুলপড়ুয়া ছাত্রদের মাঝে খাবার এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাত ঘটিকায় রাজশাহীর তালাইমারী অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশু এবং স্কুলপড়ুয়া ছাত্রদের মাঝে খাবার এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়াও উপস্থিত শিশু এবং স্কুল পড়ুয়া ছাত্রদের সাথে নিয়ে রুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা কেক কেটে এবং স্লোগানে মুখরিত করে ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার জন্মদিন উদযাপন করে।

এই বিষয়ে সৌমিক সাহা বলেন, “আমার নেত্রী, উত্তরবঙ্গের আওয়ামী রাজনীতির ভবিষ্যত কর্ণধার, ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা আপু রাজশাহীর মানুষের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমার প্রাণের সংগঠন রুয়েট শাখা ছাত্রলীগ, আপুর দিক নির্দেশনায় নিয়মিত কাজ করে যাচ্ছে। আপুর জন্মদিন আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের দিন। আর এই আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেওয়া এবং তাদের মুখে হাসি ফোটানোই আজকের আয়োজনের মূল উদ্দেশ্য। আপুর প্রতিনিয়ত করা ভালো কাজ গুলোই আমার ক্ষুদ্র প্রচেষ্টার অনুপ্রেরণা। আজকের এইদিনে আমরা সবাই আপুর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সাফল্যমÐিত ভবিষ্যত কামনা করছি।”

এসময় উপস্থিত ছিলেন, রুয়েট শাখা ছাত্রলীগের ধ্রুব মিত্র, কাজী শাখাওয়াত হোসেন, আহমেদ আলি, সোহানুর রহমান, মারুফ, ফায়েদ, মিনহাজ, সিফাত, নিশাদ, জিন্নুর, আতিকসহ রুয়েট শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news