IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
Home >> রাজশাহী >> রাজশাহীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যে মুগ্ধ কাউন্সিলর-কর্মকর্তাবৃন্দ

রাজশাহীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যে মুগ্ধ কাউন্সিলর-কর্মকর্তাবৃন্দ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা, সবুজায়ন ও সৌন্দর্য্যরে ভূয়সী প্রশংসা করেছেন রাজশাহীতে আগত বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌর সভার প্যানেল মেয়র, কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দ।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে এক মতবিনিময় সভায় তারা এই প্রশংসা করেন। সভায় রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যরে মুগ্ধতার কথা জানান তারা।

উল্লেখ্য, ইউএসএআইডি লোকাল হেল্থ সিস্টেম সাসটেইনেবিলিটি (এলএইচএসএস) প্রকল্পের ২দিন ব্যাপী পিয়ার লার্নিং কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে এসেছেন চট্ট্রগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশন ও ১১টি পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। রোববার হোটেল-এক্স হল রুমে প্রথম দিনের কর্মশালায় অংশ নেন তারা। এরপর রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আমন্ত্রণে নগর ভবনে আসেন তারা।

মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন বলেন, যোগ্য পিতার যোগ্য সন্তান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি রাজশাহীকে বদলে দিয়েছেন। রাজশাহী নগরীর সুনাম এখন দেশজুড়ে।

কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহানা আকতার বলেন, রাজশাহীর পরিবেশ এতো সুন্দর, এতো পরিচ্ছন্ন ও ঝকঝকে শহর। আগে শুধু শুনেছি রাজশাহীর কথা, আজকে নিজে এসে দেখলাম। সত্যিই অনেক পরিচ্ছন্ন ও সুন্দর শহর রাজশাহী।

মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র নাহিদ হোসেন বলেন, রাজশাহীতে সত্যিকার অর্থে ক্লিন সিটি, গ্রিন সিটি। দেশের অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো রাজশাহীকে দেখে অভিজ্ঞতা নিতে পারে। রাজশাহীর এই অভিজ্ঞতা দেশজুড়ে ছড়িয়ে যাক-এটি আমরা চাই।

বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, একজন মেয়র খায়রুজ্জামান লিটন রাজশাহীকে বদলে দিয়েছেন। রাজশাহীর এই বদলে যাওয়াতে সবাই মুগ্ধ।

রাসিকের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজামান টুকুর সভাপতিতে সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বক্স।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামসহ বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930