IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক এমপি মোশারফ হোসেনগোমস্তাপুরে সড়কে ডাকাতের ছুরিকাঘাতে আহত -২রাণীনগরে মানব সেবায় প্রতিদিন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাণীনগরে বিএনপির বিক্ষোভ মিছিলগোমস্তাপুর জুলাই যোদ্ধা হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলদিনাজপুর-৫ বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়সিজেডএম এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরনমেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধনওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল‘হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
Home >> রাজশাহী >> পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং

পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সদস্য পদে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন ডিউটিতে দায়িত্ব পালণকারী অফিসার ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং করেছেন পুলিশ কমিশনার।

রোববার (১৬ অক্টোবর) সকাল ৯ টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে এ নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়। আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এ ব্রিফিং প্রদান করেন।

ব্রিফিং অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, আগামী ১৭ অক্টোবর ২০২২খ্রিঃ রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সদস্য পদে নির্বাচন উপলক্ষে রাজশাহী সাধারণ-৩ এর ভোট গ্রহণ ‌’পবা উপজেলা পরিষদ’ ভোটকেন্দ্র অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৮ টা হতে বিরতিহীনভাবে বিকেল ২টা পর্যন্ত পবা উপজেলা পরিষদ ভোটকেন্দ্র ভোট গ্রহণ চলবে। ভোটকেন্দ্রসমূহে পুরা পোষাকে ও সাদা পোষাকে পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়াও তিনি উক্ত নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে ভোটকেন্দ্র নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রদান করেন।

পুলিশ কমিশনার বলেন, এই নির্বাচনে ভোটকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ অফিসার ফোর্স নিয়োজিত থাকবে এবং নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী সময়ে যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা উল্লেখ করেন এবং সকলের সহযোগীতায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্ক্ষলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সাধারণ জনগণের নির্বিঘ্নে চলাচলের নিমিত্তে ১৬ অক্টোবর, ২০২২ তারিখ দিবাগত মধ্যরাত ১২ টা হতে ১৭ অক্টোবর, ২০২২ তারিখ মধ্যরাত ১২ টা পর্যন্ত রাজশাহী মহানগরীর পবা উপজেলার উল্লিখিত ভোটকেন্দ্রের আশপাশ এলাকায় যন্ত্রচালিত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে আইন-শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মী ব্যাতিত ভোটকেন্দ্রের আশপাশ এলাকায় সকল ধরণের বৈধ আগ্নেয়াস্ত্রসহ চলাচল, অস্ত্র বহন বা প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে ।

এছাড়া ১৫ অক্টোবর, ২০২২ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা হতে ১৮ অক্টোবর, ২০২২ তারিখ সকাল ০৬.০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী মহানগরীর উল্লিখিত ভোটকেন্দ্রের আশেপাশের এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30