ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ২টায় মহানগরীর সিএন্ডবির মোড়ে আরএমপির নির্মাণাধীন সদরদপ্তরে অবস্থিত আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার (সিসি টিভি) ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় আরএমপির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন রাজশাহী মেট্রোপলিপটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
রাসিক মেয়র নগরীর নিরাপত্তায় ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ কমিশনারের এ সকল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


