IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩
Home >> রাজশাহী >> কেশরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ স্থগিত, মিশ্র প্রতিক্রিয়া

কেশরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ স্থগিত, মিশ্র প্রতিক্রিয়া

ধূমকেতু প্রতিবেদক, কেশরহাট : মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত করেছে সড়ক ও জনপথ বিভাগ। স্থানীয় ব্যবসায়িদের দাবীর মুখে সড়কের দুই পাশের ৬ ফিট রাস্তার ছেড়ে দেয়ার পরিবর্তে ৩ফিট করে নিজেদের স্থাপনা সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেয়ার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। তবে এ ধরণের কথা রাখেননি অবৈধ স্থাপনা মালিকরা।

সূত্রে জানা গেছে, রাজশাহী-নওগাঁ মহাসড়ক নির্মাণের পর দুই পাশের ফাঁকা জায়গায় কিছু প্রভাবশালী মহল দখল করে বিভিন্ন ধরণের ব্যবসায়িক দোকানপাট ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় করে থাকে। এতে মহাসড়কে বাড়তে থাকে যানজট। প্রতিনিয়ত লেগেইে থাকে ছোট বড় সড়ক দুর্ঘটনা। একারণে সড়ক ও জনপথ বিভাগ যানজট ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশকে সঙ্গে নিয়ে সপ্তাব্যাপি মাইংকিংয়ের মাধ্যমে সুবিধাভোগী দখলবাজদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার বিষয়টি জানান দেয়। সে অনুযায়ী ১৭ জানুয়ারি মঙ্গলবার ছিল উচ্ছেদ অভিযানের ঘোষিত দিন।

ব্যবসায়িক নেতাদের অনুরোধে রাজনৈতিক নেতারা জেলা প্রশাসকের কাছে ১৭ জানুয়ারির অভিযান স্থগিতের সুপারিশ করেন। ইতোপূর্বে কাউন্সিলর সাবের আলীর মহাসড়কের উপর অবৈধ দখলবাজির প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করে রেখেছেন কেশরহাট এফ.জে এন্টারপ্রাইজের মালিক জামাল হোসেন। এ স্থাপনাও এখনেও দাড়িয়ে রয়েছে।

পৌরবাসিদের অনেকে বলছেন, কাউন্সিলর সাবের বাজারের প্রধান সড়কের ধারে সড়ক ও জনপদ অধিদপ্তরের জায়গা দখল করে মার্কেট ও দোকানপাট করে রেখেছে। এই দখলবাজি নিয়ে একাধিক ব্যাক্তির সাথে মামলা হামলা করে নিজেও আহত হয়েছেন একাধিকবার। সম্প্রতি জামাল হোসেন তার ক্রয়কৃত জায়গায় স্থাপনা করতে পারছেননা। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তবে যদি টাকা থাকে তাহলে নিজের জমিতে যা খুশি তা করুক, সিএবির জায়গায় কেন মার্কেট করে লাখ লাখ টাকার সুবিধা নিবে। এদের স্থাপনা উচ্ছেদের দাবিও জানান তারা।

জানতে চাইলে কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয় মাঠের পাশের ঘরটি মাঠের সৌন্দর্য্য নষ্ট হলেও দখলকারি বিদ্যালয় কর্তৃপক্ষের উপর উপর আদালতে মামলা দায়ের করেছে। আইনের প্রতি শ্রদ্ধা জানানোর কারণের আমরা ব্যবস্থা নিতে পারছিনা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুস্তম আলী প্রামাণিক বলেন, ব্যবসায়িদের অনুরোধে সড়কের দুই ধারের ৬ ফিট ভেঙ্গে নেয়ার পরিবর্তে ৩ফিট চালা নিজেরাই সরিয়ে নেয়ার প্রতিশ্রুতিতে এমপি জেলাপ্রশাসকের কাছে সুপারিশ করেন। এজন্য আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত হয়েছে। 

এ বিষয়ে রাজশাহী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম সাংবাদিকদের বলেন, আমি মন্ত্রাণলায়ের মিটিংয়ে আছি। মন্ত্রাণলায় হতে অনুমতি নেয়ার ব্যবস্থা করছি। আগামীতে সুবিধামত উচ্ছেদ অভিযানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজনৈতিক সুপারিশে অভিযান বন্ধ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, হতেও পারে তারপরও কিভাবে ব্যবস্থা নেয়া যায় তার ব্যবস্থা করা হবে।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্ জোহরা বলেন, আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে বলে জানতে পেরেছি। সড়ক ও জনপথ বিভাগ আগামিতে অভিযানের সিদ্ধান্ত নিলে সার্বিক সহযোগিতা দেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728