IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধনবগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীরট্রাক শ্রমিকদের দ্বন্দ্বে পাল্লাপাল্টি কর্মসূচি,কমিটির মেয়াদ শেষ না হলে নির্বাচন নয়তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত‘জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই’‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুহলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা চোপড়া‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির’মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল সিরাপসহ আটক ১‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ‘সবাইকে সাথে নিয়ে রাজশাহীকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই’

‘সবাইকে সাথে নিয়ে রাজশাহীকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই’

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীতে গত প্রায় ৫ বছরের মধ্যে আড়াই বছর কাজ করতে পেরেছি। করোনা সংক্রমনসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে প্রায় আড়াই বছর সময় নষ্ট হয়ে গেছে। মাত্র আড়াই বছরের মধ্যে রাজশাহীর দৃশ্যমান উন্নয়ন আমরা দেখাতে পেরেছি। আগামীতে সবাইকে সাথে নিয়ে রাজশাহীকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।

মঙ্গলবার (৯ মে) বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমানস চৌধুরী মিলনায়তনে প্রকৌশলী ও কৃষিবিদদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর অনেক কয়েকটা বড় কাজ বাকি আছে। সেগুলো করার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারও দলীয় মনোনয়ন দিয়েছে। আমি সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। রাজশাহী মহানগরীর টি-বাঁধ থেকে মিজানের মোড় পর্যন্ত পদ্মা নদীর ধারে চর আছে। এই চরে রিভার সিটি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছি।

মেয়র আরও বলেন, রাজশাহীর ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল করতে পদ্মা নদীর নাব্যতা ফিরিয়ে এনে ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ হয়ে রাজশাহী হয়ে আরিচা হয়ে ঢাকা পর্যন্ত নৌরুট চালুর কাজের অগ্রগতি হয়েছে। প্রথম পর্যায়ে ধূলিয়ান হতে গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌরুট চালু হবে। এটি চালু পণ্য আমদানি-রপ্তানি করা যাবে। এরমধ্যে রাজশাহীর ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন ও বাস চালু করা হবে। এছাড়া নগরীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করতে চাই। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে টেন্ডার সম্পন্ন হয়েছে। এটি বাস্তবায়িত হবে। এছাড়া বিসিক-২ উন্নয়ন কাজ চলমান রয়েছে। শিগগিরই প্লট বরাদ্দ দেয়া হবে। চামড়া শিল্প পার্কের কাজেও অগ্রগগতি হয়েছে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, আইইবি রাজশাহীর চেয়ারম্যান প্রকৌশলী নিজামুল হক সরকার, সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি লুৎফর রহমান, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আশিক রহমান, বিএমডির নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. রবিউল আওয়াল, সহ সভাপতি প্রফেসর আব্দুল আলিম, রাসিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম, ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মাসুদ, তুষার।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোজদার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্ত রাজশাহীর অতিরিক্ত পরিচালক শামসুল ওয়াদুদ, নেসকো রাজশাহীর প্রধান প্রকৌশলী প্রকৌশলী আঃ রশীদ, পানি উন্নয়ন বোর্ড রাজশাহী প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম, রুয়েটের প্রধান প্রকৌশলী শাহাদত হোসেন, কৃষিবিদ রেজাইল করিম, এলজিইডি রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী লুৎফর রহমান, গণপূর্ত সার্কেল রাজশাহীর তত্ত্বাবধায়র প্রকৌশলী ফজলুল হক প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031