IMG-LOGO

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সাক্ষাৎআজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলচার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মাকে খুনের পর ছেলের হাতে খুন হলেন বাবা

মাকে খুনের পর ছেলের হাতে খুন হলেন বাবা

খুন, হত্যা, হত্যাকাণ্ড, হত্যাকান্ড, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় আজিজুল আলম আসতুল (৫৭) এর লাশ উদ্ধারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে বাবাকে খুনের দায়ভার স্বীকার করেছে নিহতের ছোট ছেলে তারেক রহমান সনি। লাশ উদ্ধারের পর নিহতের সন্দেহভাজন ছোট ছেলে তারেক রহমান সনিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে তার বাবাকে খুন করেছে বলে স্বীকার করে।

পুলিশ জানায়, শুক্রবার (১২ মে) উপজেলার চক আমোদপুর গ্রামের শহিদুল ইসলামের পুকুর পাড় থেকে আজিজুল আলম আসতুল এর লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের ছোট ছেলে তারেক রহমান সনিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে নিহতের বড় ছেলে ফারুক হোসেন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছে। আজিজুল আলম আসতুল উপজেলার চক আমোদপুর গ্রামের মৃত ইয়াকুব প্রামানিকের ছেলে।

ফারুক হোসেন জানান, ১৯৯৮ সালে তার মা পারুল বেগমকে কুপিয়ে হত্যা করেন বাবা আজিজুল আলম আসতুল। হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। বছর দু’য়েক আগে সরকারের বিশেষ ব্যবস্থাপনায় মুক্তি পেয়ে বাড়িতে আসেন। তারপর থেকে তিনি অস্বাভাবিক আচরন করতে থাকেন। তাকে শিকলবন্দী করে রাখা হতো। মাস খানেক আগে ঘরের জানালা ভেঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। এরপর থেকে এলাকার গাছতলায় থাকতেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, লাশের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ দেখে হত্যার সন্দেহ করা হয়।

পরে নিহতের সন্দেহভাজন ছোট তারেক রহমান সনিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানায়, ঘটনার রাতে তার বাবা তাকে মারপিট করলে সে বাবাকেও খড়ি দিয়ে মুখে ও ঘাড়ে মারপিট করে। মারা যাওয়ার পর পুকুর পাড়ে লাশ ফেলে রেখে আসে।

খুনের দায় স্বীকার করে তারেক রহমান সনি জানায়, তার বাবা কারামুক্ত হয়ে বাড়িতে আসার পর অস্বাভাবিক আচরনসহ তাকে মারপিট করতো। অন্যদিকে মাকে হত্যার পর সে (তারেক রহমান সনি) নিজেও স্বাভাবিক থাকতে পারেনি।

ওসি জানান, নিহতের বড় ছেলে ফারুক হোসেন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031