IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ‘সবাইকে সাথে নিয়েই কর্মমুখর নগরী গড়তে চাই’

৩০নং ওয়ার্ডে মেয়র প্রার্থী লিটনের পথসভা

‘সবাইকে সাথে নিয়েই কর্মমুখর নগরী গড়তে চাই’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ৩০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

শনিবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরীর ৩০নং ওয়ার্ডের পশ্চিম বুধপাড়া ও বিনোদপুর বাজারে গণসংযোগ করেন ও পথ সভায় বক্তব্য রাখেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এ রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

পথসভায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নে ২০১৯ সালে ২৭০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেন। সেই প্রকল্পের মধ্যে ১২০০ কোটি টাকার উন্নয়ন করা সম্ভব হয়েছে। প্রশস্ত রাস্তা, ড্রেন, আলোকায়ন, স্কুল-কলেজ, গোরস্থান, ঈদগাহ, শশ্মাণঘাট ইত্যাদি অবকাঠামো ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের দাম বৃদ্ধি ইত্যাদি কারণে সময়ের অভাবে অনেক কাজ করা যায়নি। ওই প্রকল্পের আরও ১৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। পিছিয়ে পড়া রাজশাহীর মানুষের ভাগ্যের কল্যানে বাকি কাজগুলো করতে চাই।

তিনি আরও বলেন, এবার আমার নির্বাচনী ইশতেহারে এক নম্বরে আছে কর্মসংস্থান। কর্মসংস্থানের জন্য বন্ধ থাকা সরকারি কারখানাগুলো চালুর চেষ্টা করবো। সেগুলো চালু করতে না পারলে বেসরকারি উদ্যোগে শিল্প-কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী বিসিক শিল্প নগরী-২ করে দিয়েছেন। আমি নির্বাচিত হলে শিল্পপতির নিয়ে এসে সেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানা গড়ে তোলা হবে। কৃষিপ্রধান এই অঞ্চলের উৎপাদিত আলু, আম, লিচু, টমোটো ইত্যাদি এসব থেকে অনেক পণ্য তৈরি করা যাবে। শিল্পপতিতের নিয়ে আসার জন্য যা দরকার সব কিছুই করতে চাই।

সাবেক মেয়র সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদকে কৃষি বিশ^বিদ্যালয়ে রূপান্তরিত করা হবে। সেখানে কৃষি উপর নানা রকম গবেষণামূলক কাজ হবে, অনেকেরও কর্মসংস্থানও হবে।

তিনি আরও বলেন, রাজশাহী শহরের আয়তন কয়েকগুন বৃদ্ধি করা হবে। নির্বাচনে জয়যুক্ত হলে এই কাজ বাস্তবায়ন হবে। সবাইকে সাথে নিয়ে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বিভাগীয় শহর রাজশাহীকে আরো বেশি প্রাণবন্ত, আরও সবুজ নির্মল, পরিচ্ছন্ন, শিক্ষা ও কর্মমুখর নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

সকাল সকাল ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, আপনারা সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন। যত বেশি ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করবেন, উন্নয়নের জন্য তত বেশি অর্থ বরাদ্দ আনতে পারবো ইনশাল্লাহ।

পথসভায় জাতীয় দলের সাবেক খেলোয়াড় আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেন, ১৯৮৩ সালে যখন রাজশাহীতে এসেছিলাম, তখন দেখেছিলেন অবহেলিত ও পিছিয়ে পড়া একটি শহর। আজকে ৪০ বছর রাজশাহী এসে উন্নয়নের যে ধারা দেখছি, তা দেখে মাথা ঘুরে যাচ্ছে। সত্যিকার অর্থেই লিটন ভাই যে উন্নয়ন করেছেন, রাজশাহীবাসী তার মূল্যায়ন করবেন ও প্রতিদান দেবেন। সেই বিশ্বাস থেকে আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি।

পথসভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ, সদস্য জহির উদ্দিন তেতু, জাসদ রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী।

আরও উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আগত জাতীয় দলের সাবেক ফুটবলার জাতীয় পদক প্রাপ্ত খেলোয়াড় আসলাম শেখ, আবদুল গাফফার, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, ইমতিয়াজ সুলতান জনি সাবেক কয়েকজন ফুটবলার, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ৩০নং ওয়ার্ড উত্তর আওয়ামী লীগের সভাপতি রাব্বিল, সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031