IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> রাজশাহী >> মোহনপুরে ১৬ বছর বয়স কমিয়ে সরকারি চাকরি

মায়ের চেয়ে ছেলে ২ দিনের বড়

মোহনপুরে ১৬ বছর বয়স কমিয়ে সরকারি চাকরি

ধূমকেতু প্রতিবেদক : তথ্য গোপন, জালিয়াতি ও বিকৃতি করে সরকারি চাকরিতে যোগ দেয়া শাস্তিযোগ্য অপরাধ। চাকরির শুরুতেই যারা এ ধরনের কাজ করে, তাদের মধ্যে অপরাধপ্রবণতা থাকতে পারে এমন ধারণা সবার।

কুবিরা বেগম (৪১) সরকারি চাকুরীরতে প্রবেশের বয়স ৬ বছর আগেই পেরিয়ে গেছে। তবুও সরকারি চাকুরীবিধিকে বৃদ্ধাংগুলি দেখিয়ে বয়স জালিয়াতির মাধ্যমে ৬ বছর ধরে পরিবার কল্যান সহকারী (এফ ডব্লিউ এ) পদে চাকুরী করছেন। বয়স জালিয়াতি করে সরকারি চাকুরীর খবর প্রকাশ পাওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউপি’র ৩ নম্বর ইউনিট এ পরিবার কল্যান সহকারী হিসেবে কর্মরত এবং কৃষ্ণপুর গ্রামের কুবাদ আলীর মেয়ে।

চাকুরী হওয়ার পর তার বিরুদ্ধে আদালতে মামলা ও জেলা প্রশাসক, দূর্নীতি দমন কমিশন, জেলা পরিবার পরিকল্পনা অফিসার, ইউএনও, বিভিন্ন গণমাধ্যমে এক ইউপি সদস্যের অভিযোগের মাধ্যমে জানা গেছে, ৩৬ বছর বয়সে ২০১৭ সালের ২৬ জুলাই সরকারি চাকরি বিজ্ঞপ্তি আবেদন করেন কুবিরা এবং ২০১৮ সালে তিনি চাকুরীতে যোগদান করেন। সবই ঠিক চলছিল। জাতীয় পরিচয়পত্রে (নম্বর ৮১১২০১….৮৩৪) তার জন্ম তারিখ ১৬ জুন ১৯৮১। স্বামী: জালাল, পেশা গৃহিণী। সরকারি চাকুরী বিধি অনুযায়ী বয়স বেশি হওয়ায় এখানেই ঘটে বিপত্তি। তথ্য গোপন করে পরিবার কল্যান সহকারী পদে চাকুরি নেন। ৩৬ বছর বয়সে তিনি কিভাবে সরকারি চাকুরি পান তা নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চাকরি বাঁচাতে এবার একই ভোটার আইডিতে বয়স সংশোধন করে যাদুর কাঠির মাধ্যমে বয়স কমান ১৬ বছর। স্বামী নামের পরিবর্তে বসান বাবার নাম। পেশা সরকারি চাকুরীজীবি। নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডারে তার জাতীয় পরিচয়পত্রের অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে।

অভিযোগের ভিত্তিতে মুঠোফোনে বিভিন্ন প্রশ্নের জবাবে কুবিরা দাবি করেন, ছোট বেলায় বিয়ে হয় তার। কয়েক বছর পর স্বামী মারা যায় এবং তিনি পরবর্তীতে স্কুলে ভর্তি হয়ে এসএসসি ও এইচ এসসি পরীক্ষায় পাশ করেন। এরপর জন্মনিবন্ধন সনদ দিয়ে নিয়ম মেনে চাকরি পেয়েছেন তিনি। জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ ভুল থাকায় তা সংশোধনও করেছেন বলে দাবি তার।

তথ্য অনুসন্ধানে আরও জানা যায়, কুবিরার সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী জন্ম তারিখ ৩০/১২/১৯৯৭। বড় ছেলে আতিকুর রহমানের ভোটার তালিকা অনুযায়ী জন্ম তারিখ ২৮/১২/১৯৯৭ হিসাব অনুযায়ী ছেলের চেয়ে মা ২ দিনের ছোট। এদিকে মেজো ছেলে খায়রুজ্জামান লিটনের ভোটার তালিকা অনুযায়ী জন্ম তারিখ ০৫/০১/২০০০ হিসাব অনুযায়ী মেজো ছেলে তার মায়ের থেকে ৭ বছরের ছোট।

পরিবার কল্যান সহকারী পদে কুবিরা’র চাকুরী হবার মাস চারেক পর তার নামে বয়স জালিয়াতির অভিযোগ এনে আদালতে মামলা করেন একই ইউপির শাহনাজ নামের চাকুরি পরীক্ষায় অংশ গ্রহণকারী এক প্রার্থী। পরবর্তীতে চাকুরি বাঁচাতে কুবিরা ও তার পরিবার বিষয়টি নিয়ে আপোষ মিমাংসা করে নেওয়ায় বিষয়টি আর আলোর মুখ দেখেনি।

এবিষয়ে অভিযোগকারী বাকশিমইল ইউপি ৯ নম্বর ওয়ার্ড সদস্য কাজি আজিজুল ইসলাম জানান, দেশে লাখ লাখ বেকার যুবরা মেধা থাকা স্বত্ত্বেও চাকরি পাচ্ছেনা। সেখানে কিভাবে চাকুরির বয়স ৬ বছর অতিবাহিত হওয়ার পরেও একজন চাকুরী পায়। নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ না হওয়ায় এমনটি হয়েছে।

উর্ধ্বতন মহলের দৃষ্টি ফেরাতে এবং রাষ্ট্রের সাথে প্রতারণা করে সরকারি চাকুরি নেওয়ায় পরিবার কল্যান সহকারী কুবিরা’র চাকুরী বাতিল ও সরকারী টাকা কোষাগারে ফেরতের জন্য জোরালো দাবি করছি। সেই কারণেই বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহ্ রা জানান, জন্ম তারিখ জালিয়াতি করে সরকারি চাকুরী সংক্রান্ত বিষয়ে এক ইউপি সদস্যের দেওয়া অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য সমাজসেবা অফিসারকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এবিষয়ে জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক ড. কস্তুরী আমিনা কুইন জানান, জন্ম তারিখ জালিয়াতি করে সরকারি চাকুরী সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এটা ডিসি স্যার বরাবর আবেদন করা হয়েছে। পুরো বিষয়টি আমি দেখলাম। এত বড় একটা জালিয়াতি কি করে হল। এনআইডিতে বয়স চেঞ্জ করে দিছে যারা এটা একটা বড় অপরাধ। তারপরও নিয়োগের পুরো প্রক্রিয়াতে একটা ভেজাল মনে হচ্ছে। যেহেতু ডিপার্টমেন্টের ভাবমূর্তির বিষয়। এব্যাপারে একটা তদন্ত করা হবে। সম্ভবত ডিসি স্যার ও এবিষয়ে একটি তদন্ত দিবেন বলেও তিনি মতামত দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031