IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> রাজশাহী >> গোয়ালকান্দি ইউনিয়ন আ.লীগের প্রস্তুতি সভা

গোয়ালকান্দি ইউনিয়ন আ.লীগের প্রস্তুতি সভা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে আগামী ২৬ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ইউনিয়ন আওয়ামী লীগ।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে ইউনিয়নের গোয়ালকান্দি মাদ্রাসা চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরাদীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মজুন, সদস্য আতাউর রহমান, হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সান্টু, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর সরকার, রেজাউল হক রাজু মোল্লা, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, ছাত্রলীগ নেতা শাহাদৎ হোসেন শুভ।

এসময় উপস্থিত ছিলেন, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবেদ আলী, শ্রী নির্মল সরকার, আফসার মন্ডল, গোয়ালকান্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বোরহান উদ্দিন, গোয়ালকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ প্রমুখ। উক্ত সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ ও সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30