IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> মোহনপুরে বোমা বিস্ফোরণ, ভাংচুর, লুটপাট মামলায় আটক ২

মোহনপুরে বোমা বিস্ফোরণ, ভাংচুর, লুটপাট মামলায় আটক ২

মোহনপুরে বোমা বিস্ফোরণ, ভাংচুর, লুটপাট মামলায় আটক ২

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বোমা বিস্ফোরণ, দোকানপাট ভাংচুর, পোড়ানো ও লুটপাটের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। মামলার আসামী করা হয়েছে এজাহার নামীয় ৩৬ জন ও অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১১০ জন। এ মামলায় ২ জনকে আটক করেছে থানা পুলিশ। ভাতুড়িয়া গ্রামের নজরুল ইসলাম বাদি হয়ে মোহনপুর থানায় মামলাটি দায়ের করেন।

আটককৃত আসামিরা হলেন, বাকশিমইল ইউপির বাকশিমইল গ্রামের বাবলু মেকারের ছেলে মোঃ রিপন আলী (৩০)। অপরজন কেশরহাট পৌরসভার নওগাঁ গ্রামের রাজা মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান বাবু (৫০)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) আটক আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগষ্ট রবিবার রাত ৮ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ১ দফা আন্দোলনকে প্রতিহতের করা উদ্দেশ্যে মোহনপুর উপজেলা গেট সংলগ্ন রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পূর্ব পার্শ্বে মাসুম আইসিটি সেন্টার দোকানের সামনে পূর্ব পরিকল্পিত ভাবে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন (৪৭) ও সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ(৫৫), সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম (৬৭), আফজাল হোসেন বকুল (৪৭), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোহনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ (৬০), কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ (৫২), বাকশিমইল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান (৫৫), ধুরইল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন (৪৫) সহ অন্যান্যরা বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র ও পিস্তল নিয়ে মহড়া দেয় এবং ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

এসময় মাসুম আইসিটি সেন্টারের দরজা ভেঙ্গে ফটোকপি মেশিন, কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টারসহ যাবতীয় জিনিসপত্র ভাংচুর করে রাস্তায় নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এঘটনায় দোকান মালিক মোনায়েম আলী (মাসুম) এর অনুমান দশ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়াও দোকানের ড্রয়ারে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা চুরি করিয়া নিয়ে গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গত ৪ ও ৫ আগষ্ট আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপি, জামায়াতের নেতাকর্মীদের প্রায় ১’শ ৫টি দোকানপাট ভাংচুর, পোড়ানো ও লুটপাট করা হয়েছে।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল জানান, বোমা বিস্ফোরণ, ভাংচুর, পোড়ানো ও লুটপাট ঘটনার মামলায় দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31