IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবল দল২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না
Home >> রাজশাহী >> বাগমারায় খয়েরা সার্বজনীন গোবিন্দ মন্দিরে সনাতন ধর্মসভা

বাগমারায় খয়েরা সার্বজনীন গোবিন্দ মন্দিরে সনাতন ধর্মসভা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের খয়েরা সার্বজনীন গোবিন্দ মন্দিরে ১৬ প্রহর ব্যাপী বিশ্ব শান্তি কল্পে সনাতন ধর্মসভা ও ১৬ প্রহরব্যাপি লীলা কথামৃত যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

কলিহত জীবনের দুঃখ মোচন ও শ্রী শ্রী রাধা গোবিন্দের পাদপদ্ম লাভের একমাত্র উপায় কলিযুগের মহামন্ত্র শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকির্তন। এটি সনাতন ধর্মের সর্বশেষ সার সিদ্ধান্ত। খয়েরা সার্বজনীন গোবিন্দ মন্দিরের ৫১তম বর্ষ পূর্তিতে এই লীলা যজ্ঞানুষ্ঠানের আয়োজন করে মন্দির কমিটি।

খয়েরা সার্বজনীন গোবিন্দ মন্দির কমিটির সভাপতি অরুণ কুমার প্রামানিকের সভাপতিত্বে এবং শ্রী শীতেন কুমার ও মিলন কুমারের পরিচালনায় ধর্মসভা ও ১৬ প্রহরব্যাপি লীলা যজ্ঞানুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, সহ সভাপতি জয়ন্ত কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ সরকার।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান-ঐক্য পরিষদের সভাপতি পরিমল মন্ডল, সাধারণ সম্পাদক অরুণ কুমার হালদার, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা বাবুল, অধ্যাপক হরিষ চন্দ্র মন্ডল প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ