IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> রাজশাহী >> মুন্ডুমালা বঙ্গবন্ধু গোলচত্বর থেকে মোটরসাইকেল চুরি

মুন্ডুমালা বঙ্গবন্ধু গোলচত্বর থেকে মোটরসাইকেল চুরি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা বঙ্গবন্ধু গোলচত্বর থেকে মোটরসাইকেল চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে ১৫ মিনিটের মধ্যে বাইক চুরি হয়েছে। একের পর এক মুন্ডুমালা বাজার থেকে মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটতেই আছে। এতে করে ওই এলাকার মোটরসাইকেল মালিকরা চরম আতংকে পড়েছেন। কোন জায়গায় মোটরসাইকেল রাখতে পারছেন না চুরির ভয়ে। মোটরসাইকেলের মালিক মুন্ডুমালা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সেলিম, তার বাড়ি পৌর এলাকার সাদিপুর গ্রামে।

শিক্ষক বলেন, স্কুল থেকে বের হয়ে মুন্ডুমালা বাজারের বঙ্গবন্ধু গোলচত্বরের মোটরসাইকেল রেখে কলা কিনতে যায়। কলা কিনে এসে দেখি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। সাথে সাথে মুন্ডুমালা পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয় এবং বিভিন্ন জায়গায় খোঁজ করে কোন সন্ধান পাওয়া যায়। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে মোটরসাইকেল টি চুরি হয়েছে। কালো ব্লু কালারের ডিসকোভার ১৩৫ সিসি মোটরসাইকেল। যার নম্বর রাজশাহী ল ১১১১৩৮। এখনো বিভিন্ন ভাবে খোঁজ করা হচ্ছে, সন্ধ্যার আগে জিডি করা হবে। মোটরসাইকেল চুরির পর ফাঁড়ির আইসি ও পৌর মেয়র ঘটনাস্থলে এসেছিলেন।

বাজারের ব্যবসায়ীরা বলেন, মোটরসাইকেল চুরির আতংকের নাম মুন্ডুমালা বাজার। গত সেপ্টেম্বর মাসে প্রায় ৬/৭ টি মোটরসাইকেল চুরি হয়েছে। চলতি বছরে প্রায় ২০/২২ টির মত মোটরসাইকেল চুরি হলেও মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। কারণ একমাসে ৬ টির মত মোটরসাইকেল চুরি হলেও টনক নড়েনি প্রশাসনের। এমন কি চুরি হওয়া একটি বাইকও উদ্ধার করতে পারেননি ফাঁড়ির পুলিশ প্রশাসন। এখন বাজারের কোন জায়গায় মোটরসাইকেল রাখা নিরাপদ মনে করছেন না। যেখানেই মোটরসাইকেল রাখছে সেখান থেকে চুরি হচ্ছে। অবশ্য গত কয়েকদিন আগে উপজেলার পাঁচন্দর ইউপির কুন্দাইন গ্রাম থেকে মোটরসাইকেল চুরি হয়েছিল সেটি পুলিশ রাতেই উদ্ধার করে দুজনকে আটক করেছিলেন।

তিনি আরও বলেন, মুন্ডুমালা বাজার থেকে যতগুলো মোটরসাইকেল চুরি হয়েছে একটিও উদ্ধার হয়নি। অবস্থাটা এমন চোরদের যেন নিরাপদ চুরির জায়গা মুন্ডুমালা বাজার। সোমবার করে বসে গরু ছাগলের হাটসহ হাটবারের দিন। আর হাটবারের দিন চুরি হয়ে গেল শিক্ষক রেজাউল করিম সেলিমের ডিসকোভার মোটরসাইকেল টি। পুলিশ প্রশাসনকে আরও সজাগ থাকবে হবে। একের পর এক মোটরসাইকেল চুরি হচ্ছে আর চোরেরা ধরা ছোয়ার বাহিরে। এজন্য কোনভাবেই কমছে না মোটরসাইকেল চুরির ঘটনা। কমা তো দূরে থাক বেড়েই চলেছে। এক মাসের মধ্যে ৬ টি বাইক চুরি হচ্ছে, কিন্তু কেউ ধরা পড়ছেন।

মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন, বিভিন্ন জায়গায় খোঁজ খবর লাগানো হয়েছে। এখনো অভিযোগ বা জিডি হয়নি। এক বছরে বা গত দু তিন মাসে কতটা মোটরসাইকেল চুরি হয়েছে জানতে চাইলে তিনি জানান আমার কাছে কোন তথ্য নাই।

থানার ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা শিকার করে বলেন, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের জন্য কাজ চলছে। আসা করছি চুরি হওয়া বাইকসহ চক্রের সদস্যদের গ্রেপ্তার ও উদ্ধার করতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031