IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> রাজশাহী >> রাজশাহীতে কিস্তির টাকা দেরিতে দেওয়ায় গ্রাহকের বাড়িতে হামলার অভিযোগ

রাজশাহীতে কিস্তির টাকা দেরিতে দেওয়ায় গ্রাহকের বাড়িতে হামলার অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ওয়ালটন শোরুমের কিস্তির টাকা দিতে না পারায় গ্রাহকের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা হল, ওয়ালটন শোরুম শালবাগান শাখার ম্যানেজার সহ কর্মচারীরা। গত (২ অক্টোবর) সোমবার কিস্তির টাকা দেরিতে দেওয়াকে কেন্দ্র করে চোখ অঙ্গহানির চেষ্টা করেছে বলে জানা গেছে। নগরীর ডিংগাডোবা মোড়ের পাশে গ্রাহকের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

গ্রাহক হোসনে আরা বুলবুলি বলেন, আমি শালবাগান ওয়ালটন শোরুম থেকে স্টুডেন্ট ক্যাটাগরিতে এক বছর মেয়াদে একটি ল্যাপটপ কিস্তিতে ক্রয় করি, এখনো আমার এক বছর মেয়াদ শেষ হয়নি। আমি তাদের কিস্তি ঠিক মতোই চালিয়ে যাচ্ছি, সেলসম্যান জুয়েল আমাকে ফোন দিয়ে বলে আপা কিস্তির টাকাটা লাগবে, আমি বলি জুয়েল ভাই আমি বেতন পেয়ে আপনাকে ফোন করে প্রতি মাসের মতই দিয়ে দিব।

সেলসম্যান জুয়েল তখন বলে আজকে আপনাকে টাকা দেওয়া লাগবে, নাহলে আমার টিম নিয়ে আপনার বাড়িতে জানবো।

তখন আমি সময় চেয়ে জুয়েল ভায়কে বলি অক্টোবর মাসে আমার হাতের অবস্থা ভালো না একটু সময় দেন, জুয়েল বলেন সময় দেওয়া যাবে না বলে ফোন কেটে দেয়। আনুমানিক দুপুর ২টার দিকে ৫/৭ জন নিয়ে আমার বাড়িতে হাজির। এসে বলেন, টাকা দেন নাহলে ল্যাপটপ দেন। এসময় কথা কাটাকাটি হতেই ল্যাপটপ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়।এক পর্যায়ে আমার পুত্রবধূকে ধাক্কাধাক্কি দিয়ে মাঠিতে ফেলে দেয় ।
আমার ছেলে তামিম বাধা দিলে হাতাহাতি শুরু হয় এবং ওয়ালটন ম্যানেজার লোহার রড দিয়ে আমার ছেলের ডান চোখে আঘাত করে । ঘটনাস্থলে তার চোখ দিয়ে রক্ত পড়তে থাকে। তখন আমার ছোট ছেলে চিৎকার করলে তারা ল্যাপটপ নিয়ে পালিয়ে যাই। তাৎক্ষণিক আমার ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।

আমার বড় ছেলে তামিমকে নিয়ে তিন দিন হাসপাতালে ভর্তি থাকার পর বুধবার ৪ অক্টোবর রাজপাড়া থানায় এসে ওয়ালটন অফিস কর্মচারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করি।

অভিযোগ নেয়ার পর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আমাকে বলেন, আপনি মীমাংসা করে নেন। আমি বলেছি আমার ছেলেকে তারা রক্তাক্ত জখম করছে। আমি মীমাংসা করবো না আইনি পদক্ষেপ নিব। আপনি মীমাংসা না করে যেতে পারবেন না। আমি ওয়ালটন অফিসের লোকজনকে ডেকেছি,আপনি বসেন বলে বের হয়ে যান তিনি। এভাবে আমাকে ২ ঘণ্টার বেশি থানায় বসিয়ে রাখে। পরে আমার লোকজন থানায় গিয়ে আমাকে নিয়ে আসে।

ম্যানেজার শাহ আলমকে ফোন দিলে তিনি বলেন, আমি এই বিষয়ে কথা বলতে পারবো না, আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টা দেখছেন।

ওয়ালটনের এরিয়া ম্যানেজার (RM)বানিজ মিয়াকে মুঠোফোনে ফোন দিলে বলেন, আমি বিষয়টা শুনেছি কিস্তির টাকা আনতে গিয়ে কথা কাটাকাটির পর্যায়ে হাতাহাতি হয়, আমাদের এক কর্মীকে মারধর করেছে তারা, একটা মোটরসাইকেলের হেডলাইট ভেঙেছে, আমরা তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটা অভিযোগ করেছি।

এ বিষয়ে জানতে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসিকে) মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031