IMG-LOGO

শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমনগোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে কৃষক প্রশিক্ষণমিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদানসিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিমপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ধ্বংসমহাদেবপুরের সড়কে ঝরলো সেনা সদস্যের প্রাণমহাদেবপুরে আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন পালনভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর প্রাণহানীমহাদেবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানীসিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজাফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভাসিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা

গোদাগাড়ীতে ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) দুপুর ২টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।

ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্র্যাক তাদের অগ্নি অ্যাওয়ারনেস, অ্যাকশান অ্যান্ড অ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল ও সেইফ স্পেস ফর উইমেন্স অ্যান্ড গার্লস’ প্রকল্পের অধীনে এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের সভাপতিত্বে অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক ও মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা অংশ নেন।

সভায় অগ্নি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মিতা সরকার সার্ভিস ম্যাপিংয়ের উপর বিস্তারিত আলোচনা করেন।

তিনি জানান, এ প্রকল্প স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, ডিজিটাল প্লাটফরম, স্থানীয় কমিউনিটিতে হয়রানি ও জেন্ডার যৌনভিত্তিক প্রতিরোধে গণসচেতনতা তৈরি করে।

এছাড়া রিপোর্টিং ও প্রতিকার এবং প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে এ প্রকল্প কাজ করবে বলেও জানান তিনি। অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা সঞ্চাচালনা করেন প্রকল্পের রাজশাহী টিমের সম্মানিত টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহম্মদে চৌধুরী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031