IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> স্মার্ট রাজশাহী সিটি বিনির্মাণে ডিজাইন ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা

স্মার্ট রাজশাহী সিটি বিনির্মাণে ডিজাইন ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা

ধূমকেতু প্রতিবেদক : স্মার্ট রাজশাহী সিটি বিনির্মাণে ডিজাইন ও পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ ডিজাইন ল্যাব বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে নগরভবনের সরিৎ দত্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট রাজশাহী সিটি রূপান্তরের লক্ষ্যে গত ৮ আগস্ট ২০২৩ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশন ও এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। টেকসই স্মার্ট সিটির পরিকল্পনা প্রণয়ন, স্মার্ট সল্যূশন তৈরি এবং বাস্তবায়ন, মার্কেটিং ও প্রচারণা কার্যক্রম এবং স্মার্ট সিটি ইকোসিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন জানান, মাননীয় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এ মহানগরীর ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি এই নগরীর পরিচ্ছন্ন পরিবেশের সুনাম দেশের গন্ডি পরিয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। রাজশাহীকে স্মার্ট সিটিতে রূপান্তরের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ৮ রাজশাহী সিটি কর্পোরেশন ও এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কো-অর্ডিনেটর আশিকুল আজীজ শেখ, ইয়াং প্রফেশনাল ফারুক আহমেদ, রাসিকের ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এ.এফ.এম আঞ্জুমান আরা বেগম, গবেষণা কর্মকর্তা মাহাবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ।

আরও উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন নিলুফার ইয়াসমীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, সহকারী প্রোগ্রামার রেজাউনুল হুদা, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, উপসচিব তৈমুর হোসেন, সহকারী সচিব শমসের আলী, সহকারী প্রোগ্রামার শিরাজী তানভীর সালেহীন, এমআইএস পার্সোনাল মামুন মাহমুদ, সহকারী প্রোগ্রামার হোসনে আরা, সহকারী প্রোগ্রামার হেলালুজ্জামান সরকার প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930