IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাড়িবহরে পুলিশের বাধা পেয়ে সড়কে বসে পড়লেন এনসিপি নেতারাঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপিবাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে-আবু সাইদ চাঁদ এমপিফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগমহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনাপোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুমান্দায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্নবাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশাপুঠিয়ায় রাস্তা ও কবরস্থানে উদ্বোধন করলেন নজরুল ইসলাম এমপিজর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানেরব্যারিস্টার মোশাররফ হোছাইন সিআইডি প্রধানের দায়িত্ব নিলেনইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৮
Home >> রাজশাহী >> বাঘায় স্লিপে টিসিবির পণ্য বিক্রির অভিযোগ

চেয়ারম্যান-মেম্বরের ধাক্কাধাক্কি

বাঘায় স্লিপে টিসিবির পণ্য বিক্রির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় নিয়ম বহির্ভূতভাবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য ক্রেতাদের কার্ড জমা নিয়ে স্লিপের মাধ্যমে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি পণ্য বিক্রিয়কালে কার্ডধারি অনেক ক্রেতাই পণ্য না পেয়ে বিক্ষোভ করেছেন। এমন পরিস্থিতিতে সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুর ২টায় হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে পণ্য বিক্রি বন্ধ করে দেন। এ ঘটনা আরো উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়, মঙ্গলবার সকালে চেয়ারম্যানের দেওয়া স্লিপে পণ্য বিক্রি করছিলেন টিসিবির ডিলার জুনায়েদ আহমেদ সরকার। নির্ধারিত ৪৭০ টাকা মূল্যে প্রতিজনের কাছে ২ লিটার সোয়াবিন, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল বিক্রি শুরু করেন। তিনি। এসময় চেয়ারম্যানের কাছে কার্ড জমা দেওয়া অনেকেই স্লিপ না পেয়ে ক্ষোভে ফেটে পড়ে সেখানে বিক্ষোভ করেন। এ ঘটনায় এর আগে ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্যর সাথে চেয়ারম্যানের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এ ঘটনায় জনরোষে পড়লে চেয়ারম্যানকে তার কার্যালয়ে নিরাপদে রাখা হয়।

বাউসা ইউনিয়নে ১ হাজার ৮৯২টি কার্ডধারির সংখ্যা রয়েছে বলে জানা গেছে। ছবি সংবলিত একজন কার্ডধারি ক্রেতা ৪৭০ টাকা জমা দিয়ে ২ লিটার সোয়াবিন, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল ক্রয় করার কথা। সেই নিয়ম লঙ্ঘন করে ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান কার্ড জমা নিয়ে স্লিপের মাধ্যমে ডিলারকে পণ্য বিক্রি করাতে বাধ্য করান। উপজেলা প্রশাসনের একজন তদারকি কর্মকর্তা মনিটরিং করার জন্য সেখানে উপস্থিত ছিলেন।

ইউনিয়নটির ৬ নং ওয়ার্ডের হাসানুজ্জামান ৮ নম্বর ওয়ার্ডের আড়পাড়া গ্রামের কালাম মন্ডল, শ্রীরাম পাড়ার শ্রীদাম মন্ডল, সমর কুমার মন্ডল, আজিজুল আলম, বাউসা, ১ নম্বর ওয়ার্ডের দিঘা গ্রামের আয়ুব আলী, ৩ নম্বর ওয়ার্ডের অমরপুর গ্রামের রনজনা বেগমসহ বেশ কয়েকজন জানান, চেয়ারম্যান তাদের কাছ থেকে পণ্য ক্রয়ের কার্ড জমা নেন। মঙ্গলবার পণ্য ক্রয়ের জন্য পরিষদে আসেন। কিন্তু তাদের কার্ড কিংবা স্লিপ দেননি। এর আগে ডিলারের কাছে কার্ড জমা দিয়ে পণ্য ক্রয় করেছেন বলে জানান তারা।

এদিকে পণ্য ক্রয়ের জন্য স্লিপ নিয়ে লাইনে দাড়িয়ে থাকা অনেকের মধ্যে ছিলেন রাহুল ও ইয়াসিন আরাফাত। ১৪ বছরের রাহুল এসেছিলেন তার চাচীর পণ্য কিনতে আর তার সমবয়সী ইয়াসিন আরাফাত পণ্য কিনতে আসেন তার ভাইয়ের নামে দেওয়া স্লিপে।

উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য সাকিম উদ্দীন জানান, তার ওয়ার্ডে পণ্য ক্রয়ের কার্ডধারি সংখ্যা ২২৬ টি। সরকারি নিয়ম অনুযায়ী ডিলারের কাছে নিজেরা কার্ড জমা দিয়ে এর আগেও পণ্য ক্রয় করছেন। কিন্তু চেয়ারম্যান সেই নিয়ম ভঙ্গ করে ইউনিয়নের সকল পণ্য ক্রেতাদের কার্ড জমা নিয়ে স্লিপ দেন। এতে করে কার্ডধারি অনেকেই স্লিপও পাননি। তার ওয়ার্ডেই অনেককেই স্লিপ দেওয়া হয়নি। তিনি এর প্রতিবাদ করলে চেয়ারম্যান ধাক্কা মারেন তাকে। পরে তার সাথে ধাক্কা ধাক্কি হয়েছে।

উপজেলা বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বলেন, অনেকের কার্ডের সাথে ছবির মিল নাই। যাচাই বাছাইয়ের জন্য গত মাসে সবার কার্ড জমা নেওয়া হয়েছে। পরে কার্ড না দিয়ে স্লিপ দেওয়া হয়েছে। যাদের ছবির সাথে কিংবা জাতীয় পরিচয় পত্রের মিল পাওয়া যায়নি তাদের স্লিপ দেওয়া হয়নি। সেক্ষেত্রে কেউ বাদ পড়তে পারে। এ নিয়ে ৪ নং ইউপি সদস্যের সাথে বাক-বিতন্ড হয়। তবে ধাক্কাধাক্কির ঘটনা অস্বীকার করেছেন তিনি।

উপজেলায় দায়িত্বপ্রাপ্ত টিসিবি ডিলার জুনায়েদ আহমেদ সরকারকে সেখানে পাওয়া যায়নি। সেখানে ছিলেন তার সহপাঠি লাল্টু হোসেন। তিনি জানান, চেয়ারম্যানের নির্দেশে তার স্বাক্ষরিত স্লিপে প্রায় এক হাজার লেকজনের কাছে পণ্য বিক্রি করেছেন। তিনি বলেন, কার্ড জমা নিয়ে পণ্য বিক্রির নিয়ম রয়েছে। এর আগেও সেভাবেই বিক্রি করেছেন।

উপজেলা প্রশাসনের তদারকি কর্মকর্তা হৃদয় আহমেদ জানান, বিষয়টি তাৎক্ষনিক তার উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ জানান, পরিস্থিতির কারণে সেখানে উপস্থিত হয়ে পণ্য বিক্রি স্থগিত করেছি। পণ্য বিক্রিতে অনিয়মের বিষয়গুলি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে কার্ডধারির সংখ্যা ১৪ হাজার ৭৭৭ জন। পৌরসভায় মেয়র ও ইউনিয়নে চেয়ারম্যানদের সহায়তায় নিন্ম আয়ের লোকজনের মধ্যে টিসিবির পণ্য বিক্রির তালিকা প্রস্তুত করা হয়। কার্ডধারী ভোক্তা ছাড়া অন্য কোন ভোক্তা ডিলারদের কাছে থেকে টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ