IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সদর দলিল লেখক সমিতির নতুন কমিটির পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছাকুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুরমহানগর বিএনপির দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিততানোরে নারী এনজিও কর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় কর্মকর্তা আটকরাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁনতারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থামাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুমান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখমমহাদেবপুরে সাবেক উপজেলাচেয়ারম্যান মাসুদ গ্রেফতারসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তমজন্মদিনে আমরা বিএনপি পরিবারের দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণপুঠিয়া পৌরসভার উদ্যোগে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিতবাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসফুলবাড়ীতে এনসিপির নেতা কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত
Home >> রাজশাহী >> শেখ রাসেলকে হত্যার সময়েও তাদের বিবেকে বাধেনি : এনামুল

বাগমারায় উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন

শেখ রাসেলকে হত্যার সময়েও তাদের বিবেকে বাধেনি : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, দেশের স্বাধীনতা বিরোধী চক্র। জাতির জনকের ইতিহাস দুনিয়া থেকে শেষ করতেই এক সাথে তার পরিবারের ১৮ জন সদস্যকে নির্মম ভাবে হত্যা করে। ঘাতকের গুলির নির্মম আঘাতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল মৃত্যুবরন করে। বাঙ্গালী জাতি সে দিনের সেই নির্মাম হত্যাকান্ডের ঘটনা আজও ভুলেনি। যে বয়সে দুনিয়া সম্পর্কে কোন জ্ঞান নেই শেখ রাসেলের সে বয়সে তাঁকেও জীবন দিতে হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের হত্যা করলেও লাখো বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থাকায় বেঁচে যান তিনি। বঙ্গবন্ধু কন্যা তাঁর পিতার আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের স্বাধীনতা বিরোধী একটি পক্ষ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলার জনগণ আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে।

বুধবার (১৮ অক্টোবর) রাতে ভবানীগঞ্জ পৌরসভার শিশু শিল্পকলা একাডেমিতে ওয়ার্ড যুবলীগের আয়োজনে ভোট কেন্দ্র কমিটির উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারায় উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলামের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারায় উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুতউর রহমান টুকু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সদস্য বকুল আলী খরাদী, হাচেন আলী, আমজাদ হোসেন মৃধা, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী।

আরও উপস্থিত ছিলেন, দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031