IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ডা. শফিকুর রহমান‘ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে’ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
Home >> রাজশাহী >> বাগমারায় পুকুরে রাসায়নিক প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

বাগমারায় পুকুরে রাসায়নিক প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় পুকুর দখলের পাঁয়তারা ও উৎকট রাসায়নিক প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল (পার-মচমইল) গ্রামে। ঘটনা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মচমইল গ্রামের পল্লী চিকিৎসক শামসুদ্দিন সরদার নিজ ভোগদখলীয় এবং বিভিন্ন শরিক ও সরকারি খাস প্রায় ৩ বিঘা জমিজমা লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।

গত ১৭ আগস্ট হঠাৎ মসজিদের নাম ভাঙ্গিয়ে কয়েকজন মিলে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। তিনি ৫০ হাজার টাকা দিতে চান। এতে তারা ক্ষিপ্ত হয়ে ১৮ আগস্ট বাঁশের লড়কি গেড়ে জোরপূর্বক পুকুর দখলের চেষ্টা অব্যাহত রাখে। ২৪ আগস্ট পুকুরের পাড়ে পাহারাদারের খুপড়ি ঘর ভেঙ্গে দেয় একই ব্যক্তিরা ।

২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতের অন্ধকারে উৎকট বিষ জাতীয় রাসায়নিক প্রয়োগ করে চিহ্নিত দুষ্কৃতকারীরা মাছ নিধন করে । এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে।

ভোর থেকেই আশপাশের লোকজন মাছগুলো যে যার মত সংগ্রহ করেন। সরজমিন বিকাল চারটার দিকে উপস্থিত হলে গ্রামবাসী সেকেন্দার আলী মন্ডলকে মরা মাছ সংগ্রহ করতে দেখা গেছে। সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি পক্ষ শুরু থেকেই এ ঘটনায় ইন্ধন যুগিয়ে আসছে। পক্ষটি বিভিন্ন বিল ও পুকুর দখলের নানা কৌশল অবলম্বন করছে।

ভুক্তভোগী মৎস্যচাষী শামসুদ্দিন সরদার ৯ জনের নাম উল্লেখ করে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুভডাঙ্গা ইউনিয়ন বিট পুলিশের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তা (এস.আই) সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news