IMG-LOGO

শনিবার, ১৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যার ঘটনায় ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধারমহাদেবপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধনহারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমি মন্ত্রী মিনু‘হাম রোগীদের আন্তর্জাতিক স্বীকৃত সব চিকিৎসা দেওয়া হচ্ছে’নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা প্রদাননির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুক্রবার মানেই ফ্রি চিকিৎসা এমপি বারীরএকটি রাস্তা, দুই পক্ষ, ৬ জনের জেলপ্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়ন করে দেখাচ্ছেন : রাসিক প্রশাসকচারঘাটে আনুষ্ঠানিক আম সংগ্রহের কার্যক্রম শুরুহাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যুমান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তারগোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটকনিয়ামতপুরে ধারদেনার ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ‘হত্যার’ অভিযোগসরদহ রেলষ্টেশন দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা,নিরাপত্তাহীনতায় জর্জরিত,বাড়ছে অপরাধ প্রবনতারাজশাহীতে‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপএর উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ১০০ শয্যার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী’র উদ্বোধন

১০০ শয্যার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী’র উদ্বোধন

১০০ শয্যার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী’র উদ্বোধন

১০০ শয্যার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী’র উদ্বোধন। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : ঢাকার বাইরে হৃদরোগের চিকিৎসা সহজলভ্য করার লক্ষ্য নিয়ে রাজশাহীতে চালু হলো ১০০ শয্যার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী।

শনিবার (২ নভেম্বর) বেলা ১২ টার দিকে নগরীর বাকীর মোড়ে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরেণ্য কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের ৭০-এর দশকের শেষের দিকে স্থাপিত হয়েছিল হৃদরোগ ইনস্টিটিউট বা ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজ। যেটি প্রতিষ্ঠা করেছিলেন ফাদার অব কার্ডিওলজি ব্রিগেডিয়ার অব. আব্দুল মালেক। এরপরে তিনি জাতীয় বাতজ্বর নিয়ন্ত্রণ কেন্দ্র এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনও প্রতিষ্ঠা করেছেন। তিনি ১৯৭০ সালের তদানিন্তন অবিভক্ত পাকিস্তানে যে প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছিল এবং ১৯৮১ সালে স্বাধীন বাংলাদেশে যে প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছিল সেই টিমের তিনি সদস্য ছিলেন একজন কার্ডিওলজিস্ট হিসেবে। এটি একটি অত্যন্ত বিরল সম্মাননা। সেই ধারাবাহিকতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী পরিচালিত হচ্ছে। নবগঠিত হাসপাতালটির উন্নয়নে সরকার সহযোগিতা প্রদান করবে।

তিনি আরও বলেন, হৃদরোগ বিশ্বের প্রধানতম ঘাতক ব্যাধি। প্রতি ৩ জন মানুষের ১ জন হৃদরোগে আক্রান্ত হয়। বর্তমানে বাংলাদেশে বাইপাস সার্জারির ৯৫ ভাগই হয় ঢাকায়। যেখানে মোট জনসংখ্যার মাত্র ১০ ভাগ মানুষের বসবাস। ঢাকার বাইরে হৃদরোগ হাসপাতাল স্থাপনসহ সরকারি-বেসরকারি অংশীদারিত্বে দক্ষ হৃদরোগ চিকিৎসকের দ্বারা সবার কাছে এই চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ জাওয়াদুল হক, ন্যাশানাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী), রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খন্দকার ফয়সাল আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান, প্রকল্প পরিচালক জনাব হাসিনা মমতাজ।

১০০ শয্যার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী’র উদ্বোধন
১০০ শয্যার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী’র উদ্বোধন। ছবি- ধূমকেতু নিউজ

স্বাগত বক্তব্য এবং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম তুলে ধরেন যথাক্রমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক প্রফেসর মহাঃ হবিবুর রহমান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী’র ডাইরেক্টর কাম চিফ কনসালটেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাঃ রইছ উদ্দিন, সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান হৃদরোগ বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল।

সভাপতিত্ব করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সভাপতি আব্দুল মান্নান। তিনি বলেন, পাঁচতলা বিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীতে ১০০ শয্যার মধ্যে রয়েছে ৮ শয্যার আইসিইউ, ১২ শয্যার সিসিইউ ও একটি অত্যাধুনিক ক্যাথল্যাব এবং দক্ষ চিকিৎসক। যার মাধ্যমে এই অঞ্চলে স্বল্প খরচে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হৃদরোগের চিকিৎসাসেবা নিতে পারবেন।

অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র কার্যনির্বাহী সদস্যবৃন্দের মধ্যে হাসেন আলী, এনামুল হক, তরিকুল ইসলাম স্বপন, লিয়াকত আলী, জনাব খন্দকার মিজানুর রহমান খোকন, আককাস আলী, কার্ডিওলজিস্ট প্রফেসর ডাঃ শাহাদাৎ হোসেন রওশন, প্রফেসর ডাঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ইফফাত আরা নার্গিস, সেলিম রেজা খান, এ.কে মাসুদ, খোন্দকার আবুল কাসেম ও মনোয়ার হোসেন (সেলিম), আজীবন সদস্যবৃন্দ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, রাজশাহী’র চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানীর প্রতিনিধিবৃন্দ, আগত অতিথিবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930