IMG-LOGO

শুক্রবার, ১৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তারগোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটকনিয়ামতপুরে ধারদেনার ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ‘হত্যার’ অভিযোগসরদহ রেলষ্টেশন দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা,নিরাপত্তাহীনতায় জর্জরিত,বাড়ছে অপরাধ প্রবনতারাজশাহীতে‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপএর উদ্বোধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬নিয়ামতপুরে শিশুকে নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তারগণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬মে রাজশাহীতে সমাবেশ২০২৭ সালের এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা‘ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো’একদিনে ১০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তনহামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমানতানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফলবালক বোয়ালিয়া ও বালিকায় পবা চ্যাম্পিয়নরাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবাগত সদস্য সচিবকে বরন
Home >> রাজশাহী >> টপ নিউজ >> গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ জিহান মোবারক (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের পদ্মা নদীর খেয়াঘাট সংলগ্ন বিদিরপুর এলাকায় এ অভিযান চালায় গোদাগাড়ী মডেল থানা পুলিশ। আটক জিহান মোবারক উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে। অভিযানের সময় অন্ধকার সুযোগ নিয়ে নাসির উদ্দীন (৫৩) পালিয়ে যান। তাকে এ মামলার পলাতক আসামি করা হয়েছে।পুলিশ জানায়,মাদকবিরোধী ডিউটি চলাকালীন গোপন সংবাদ আসে—পদ্মা নদীর তীরে ডিঙি নৌকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

গোদাগাড়ী মডেল থানার এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে কিশোর জিহানকে আটক করতে পারলেও তার বাবা নাসির উদ্দীন পালিয়ে যান। পরে জিহানের কাছে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ১ কেজি হেরোইন এবং মাদক বহনে ব্যবহৃত ২৩ ফুট লম্বা একটি চায়না ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, আটক কিশোর ও তার বাবা পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে এই হেরোইন রেখেছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পলাতক নাসির উদ্দীনের বিরুদ্ধে আগেও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। আটক কিশোরকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।আইনে মামলা রয়েছে। আটক কিশোরকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930