ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আব্দুল মালেক মন্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দেশের স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠান এনা গ্রুপের ঢাকাস্থ অফিসে বুধবার দুপুুরে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে এনা টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নব-নির্বাচিত মেয়র আব্দুল মালেক মন্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এনা গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন এনা গ্রুপের চেয়ারম্যান, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড.মোসলেহ উদ্দীন, এক্সিকিউটিভ ডাইরেক্টর মমিনুল ইসলাম সংগ্রাম সহ এনা গ্রুপের কর্মকর্তাবৃন্দ।



