IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকেপুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকাররহনপুরে বিএনপির ইফতার মাহফিলদুর্গাপুরে অধিক মূল্যে তেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানাতানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> নিরাপত্তা চেয়ে রাবির ৯ শিক্ষকের জিডি

নিরাপত্তা চেয়ে রাবির ৯ শিক্ষকের জিডি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নয়জন শিক্ষক সাধারণ ডায়েরী করেছেন। ‘সম্ভাব্য সন্ত্রাসী’ হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারা। রোববার নগরীর মতিহার থানায় তারা জিডিটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান। তিনি বলেন, জিডিটির বিষয়টি নিয়ে কাজ করছি।

ওই শিক্ষকরা হলেন, রাবির ভুতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল ইসলাম, সাবেক প্রক্টর ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মজিবুল হক আজাদ খান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড. জাহাঙ্গীর আলম, সংগীত বিভাগের অধ্যাপক অসিত রায়, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক এসএম ফারুক হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এক্রাম উল্ল্যাহ ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক আলী রেজা।

জিডিতে তারা উল্লেখ করেন, গত ১০ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ডীনস্ কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে আলোচনা করছিলেন। এ সময় তাদের কাছে খবর আসে আব্দুল্লাহ আল মামুন নামে একজন বহিরাগত ও রাবি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে সদস্য যোগ দেওয়া সাদ্দাম হোসেনের নেতৃত্বে কিছুসংখ্যক বহিরাগত ডীনস্ কমপ্লেক্সের বাইরে থাকা শিক্ষকদের গাড়িগুলোর গোপনে ভিডিও ধারণ করছে। পরে শিক্ষকরা সেখানে উপস্থিত হলে তারা শিক্ষকদের ছবিও ভিডিও ধারণ করে। শিক্ষকরা জিডিতে অভিযোগ করেন, ‘ছবি ও ভিডিও ধারনের কারণ জানতে চেয়ে শিক্ষকরা এগিয়ে আসলে তারা সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় তারা শিক্ষকদের লক্ষ্য করে অশ্রাব্য ভাষা ও আক্রমণাত্মক অঙ্গভঙ্গি প্রদর্শন করেন।’ ওই বহিরাতদের দ্বারা যেকোনো সময় হামলা ও তাদের গাড়ির ক্ষতি সাধন হতে পারে আশঙ্কা করে ডায়েরিতে শিক্ষকরা নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। তবে এ বিষয়ে উল্লেখকৃত রাবি স্কুলের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন ও বহিরাগত আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

প্রসঙ্গত, নিরাপত্তা চেয়ে জিডি করা ৯জন শিক্ষকই রাবির সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন পন্থী। তারা বর্তমান প্রশাসনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অপসারণ দাবি করে আসছিলেন। ‘দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজ’র ব্যানারে তারা বর্তমান প্রশাসনের ‘অনিয়মের’ বিচার চেয়ে আন্দোলন করছিলেন। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন। শিক্ষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াকে তলব করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news