ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : রাষ্টপ্রতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়,চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে রহনপুর পৌর বিএনপির আয়োজনে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম।আরও উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, সাবেক পৌর কাউন্সিলার আশরাফুল হক,বিএনপি নেতা ওয়াসিকুল এলাহী বাবলু বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা, রেজাউল্লাহ বুলু , বাবলু মাস্টার,প্রবীন বিএনপি নেতা আঃ জব্বার, সাবেক পৌর কাউন্সিলার রফিকুল ইসলাম খান ও তাজাম্মুল হক, সাবেক ছাত্রদল নেতা আল আমিন বিশ্বাস, মামুন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


