ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে কোটি টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মামুনুর রশীদ (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি মৃত নজরুলের ছেলে। সোমবার বিকেল ৫ টার দিকে তাকে রাজশাহী মহনগরীর চন্দ্রিমা থানাধীন ললিতাহার এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ললিতাহার এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মামুনুর রশীদকে আটক করে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news