IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫০ পরিবার মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

বদলগাছীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫০ পরিবার মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী পরিবারের মাঝে ছাগল ও ছাগল পালনের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দপ্তর চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮,নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান,বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, আমাদের সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এসব পরিবারকে স্বাবলম্বী করে তুলতে এবং তাদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে এ ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে। তিনি আরো বলেন ছাগল পালন একটি সহজ ও লাভজনক। সঠিকভাবে এই ছাগলগুলোর পরিচর্যা করলে ৩ থেকে ৪ বছরের মধ্যে একটি পরিবার স্বাবলম্বী হয়ে উঠবে।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবন মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসুচী হাতে নিয়েছেন। এসব সহায়তায় মাধ্যেমে উপকারভোগী পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে ২টি করে ছাগল, সিমেন্টের খুঁটি, ফ্লোর ম্যাট ও টিন তুলে দেওয়া হয়।

উপজেলা প্রণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর আয় বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। পশুপালনের মাধ্যমে টেকসই জীবিকা গড়ে তুলতে সহায়তার পাশাপাশি উপকারভোগীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শও প্রদান করছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রানী জানান, উদ্বোধনী দিনে ৫০ জন সুফলভোগীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ১৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে এই প্রকল্পের আওতায় ছাগল ও উপকরণ দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31