ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় একতা সমবায় সমিতির মালিক নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। নাসির উদ্দিন উপজেলার দীঘা দাবিয়াতলা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। রোববার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, নাসির উদ্দিন বাউসা ইউনিয়নের দিঘা বাজারে আফসার আলীর মার্কেটের ঘর ভাড়া নেন। এরপর উপজেলা সমবায় অফিস থেকে ‘একতা সমবায় সমিতি’ নামে রেজিস্ট্রেশন নিয়ে এলাকায় চক্রবৃদ্দি হারে সুদের ব্যবসা সহ নানা অনৈতিক কার্যকলাপ এর সাথে লিপ্ত হন।
এরপর বিষয়টি মাকের্টের মালিক আফসার আলী অবগত হয়ে ঘর ছেড়ে দেয়ার আহবান জানালে তাকে উল্টো মারধর, হুমকি দেয়া হয়। এই ঘটনায় আফসার আলী বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ তাকে রোববার রাতে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, মামলার প্রেক্ষিতে নাসিরকে গ্রেপ্তার করে সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


