IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী বিভাগে করোনায় আরো ৪ জনের মৃত্যু

রাজশাহী বিভাগে করোনায় আরো ৪ জনের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনায় একদিনে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছে ২২১ জন। নতুন ৪ জন নিয়ে বিভাগে করোনায় মারা গেল ২২১ জন। আর করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৫ হাজার ৯৪২ জনে। গত দিনের তুলনায় এদিন বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত ১০ হাজার ৭৫৭ জন সুস্থ হয়েছে। শনাক্তের বেশি অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।

শনাক্ত হওয়া ১৫ হাজার ৯৪২ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪১১০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৬১৮ জন, নওগাঁ ১০৫৬ জন, নাটোর ৭২৫ জন, জয়পুরহাট ৮৬০ জন, বগুড়া জেলায় ৫ হাজার ৮৯৭ জন, সিরাজগঞ্জ ১৭৮০ জন ও পাবনা জেলায় ৯১৬ জন।

বিভাগে মারা যাওয়া ২২১ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩৫, চাঁপাইনবাবগঞ্জ ১১ জন, নওগাঁ ১৫, নাটোর ১ জন, জয়পুরহাট ৪ জন, বগুড়া জেলায় ১৩৩ জন, সিরাজগঞ্জ জেলায় ১১ জন ও পাবনায় ৯ জন। সুস্থ হওয়া ১০ হাজার ৭৫৭ জনের মধ্যে রাজশাহী ২৪৩০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩৯৮ জন, নওগাঁ ৯২৬ জন, নাটোর ৪১৬ জন, জয়পুরহাট ২১৭ জন, বগুড়া জেলায় ৪ হাজার ৭০৫ জন, সিরাজগঞ্জ ৮৬৫ জন ও পাবনা জেলায় ৮০২ জন।

রাজশাহী বিভাগের করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ২৭৮৩ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪১৩৭ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫৪ হাজার ৭৮১ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031