IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকেপুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭
Home >> রাজশাহী >> ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পেলেন রাজশাহীবাসী

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পেলেন রাজশাহীবাসী

ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহার ঈদের দিন রাতের মধ্যে কুরবানির সকল বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। গতবারের মতো এবারো দ্রুত সময়ে কুরবানির বর্জ্য অপসারণে রেকর্ড করলো রাসিক। ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পেলেন মহানগরবাসী। কুরবানির বর্জ্য অপসারণে সহযোগিতা করায় নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এরআগে ঈদের দিন বুধবার বিকেলে নগরীর পদ্মাপাড়ে বড়কুঠি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনে কুরবানির বর্জ্য অপসরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন জানান, মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় ঈদের দিন রাতের মধ্যেই নগরীতে কুরবানির সকল বর্জ্য অপসারণ করা হয়েছে। নগরীর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য এ বছর মোট ২১০টি পয়েন্ট করে দেয়া হলেও, মুসল্লিরা যত্রতত্র কোরবানি করেছেন। সেই বর্জ্য অপসারণে সকাল ১০টা থেকে কাজ শুরু করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। রাত ৩টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হয়। পশু কুরবানির স্থানসমূহ পানি দিয়ে পরিষ্কার করা এবং ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। মেয়রের মহোদয়ের কথা অনুযায়ী এবারো ঈদের পরদিনই নগরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দেয়া সম্ভব হয়েছে।

এদিকে বুধবার বিকেলে বড়কুঠি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন থেকে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে রাজশাহী দেশসেরা। প্রতিদিনের রুটিন ওয়ার্কের সাথে ঈদুল আযহার দিনটিতে বাড়তি প্রস্তুতি নিতে হয় পরিচ্ছন্ন বিভাগকে। ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপনে পরিচ্ছন্ন বিভাগকে সকল নির্দেশনা দেয়া হয়েছে। কোরবানির বর্জ্য অপসারণ, কোরবানি পশু জবেহকরণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে মসজিদে ইমামদের মাধ্যমে মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নগরীকে পরিচ্ছন্ন রাখতে কোরবানির স্থানসমূহে বিøচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। ঈদুল আযহায় কুরবানির পশুর রক্ত, মল মুত্র ও সকল বর্জ্য রাতের মধ্যেই অপসারণ করা হবে।

মেয়র আরো বলেন, কুরবানি বর্জ্য অপসারণ কার্যক্রম নিবিড়ভাবে দেখা হচ্ছে। ঈদের পরের দিন নগরীর কোথাও যেন কোন প্রকার পশুর রক্ত মল মুত্র না থাকে এ বিষয়ে পরিচ্ছন্ন বিভাগের সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। সার্বক্ষনিক মনিটরিং এ কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঈদের পরের দিনই নগরবাসী পাবেন পশুর রক্ত, মলমুত্র দূর্গন্ধ মুক্ত পরিচ্ছন্ন রাজশাহী।

এসময় উপস্থিত ছিলেন, রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, কমিটির সদস্য ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news