IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে
Home >> খেলা >> টপ নিউজ >> সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজ

সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজ

ধূমকেতু নিউজ ডেস্ক : শুরু থেকেই বাংলাদেশ বোলারদের উপর রোলার কোস্টার চালিয়েছেন পাকিস্তান ওপেনার মাজ সাদাকাত। অবশেষে তাকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজ। ১৩তম ওভারের শেষ বলে স্কুপ করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ শিখিয়ে ফিরলেন সাদাকাত। ৪৬ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেললেন তিনি। ফারহান ৩৩ বলে ২১ রানে অপরাজিত। ১৩ ওভারে ১ উইকেটে ১০৩ রানে ব্যাট করছে পাকিস্তান।

সাদাকাতের আগ্রাসী ব‍্যাটিংয়ে দিশেহারা বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে নাহিদ রানা-তাসকিনদের তোপে যে পাকিস্তান স্রেফ উড়ে গিয়েছিল, দ্বিতীয় ম্যাচেই তার উল্টো চিত্র দেখল মিরপুর। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের তুলোধুনা করছেন পাকিস্তানের দুই ওপেনার।

ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের পেসারদের ওপর চড়াও হন মাজ সাদাকাত। মুস্তাফিজুর রহমানের দুই ওভারে তিন চার দিয়ে শুরু করা এই বাঁহাতি ওপেনার তাসকিন আহমেদের এক ওভারেই হাঁকিয়েছেন জোড়া ছক্কা। নাহিদ রানার প্রথম ওভারটিও সাদাকাত স্বাগত জানান ছক্কা দিয়ে। প্রথম ৫ ওভারেই বিনা উইকেটে ৪৫ রান তুলে ফেলে পাকিস্তান।

ইনিংসের সপ্তম ওভারে নাহিদ রানার বলে সাহিবজাদা ফারহান এলবিডব্লিউর শিকার হয়েছিলেন। তবে আম্পায়ার তানভীর আহমেদের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। বল ট্র্যাকিংয়ে দেখা যায় ডেলিভারিটি স্টাম্পের ওপর দিয়ে চলে যেত। অন্যদিকে, অষ্টম ওভারে তাসকিন আহমেদের বলে সাদাকাতের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করে রিভিউ নষ্ট করে বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায় বল ব্যাটের কানায় স্পর্শ করেনি।

বাংলাদেশের নির্বিষ বোলিংয়ের ফায়দা তুলে ৩১ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মাজ সাদাকাত। নাহিদ রানার বলে বাউন্ডারি মেরে পঞ্চাশ স্পর্শ করার পরের বলেই আবার বিশাল ছক্কা হাঁকান তিনি। পাওয়ার প্লে শেষে অর্থাৎ ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৮৫/০। সাদাকাত ৩৫ বলে ৬৩ রানে অপরাজিত ছিলেন, যেখানে ৫টি চার ও ৫টি ছক্কার মার ছিল।

১২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৯৯ রান। মাজ সাদাকাত ৭৪ রানে এবং সাহিবজাদা ফারহান ১৮ রানে অপরাজিত আছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ