ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৪২ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৭ জন, রাজপাড়া থানা ০৩ জন, চন্দ্রিমা থানা ৫ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ৫ জন, বেলপুকুর থানা ৪ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ৩ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ৫ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২২ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৭৫ গ্রাম হেরোইন, ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ লিটার দেশীয় মদ, ৫০০ গ্রাম গাঁজা ও ০৫ বোতল ফেন্সিডিল সহ উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


