IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদার
Home >> সাহিত্য >> ভোট নিয়ে প্রত্যাশা

ভোট নিয়ে প্রত্যাশা

মোছা: আয়েশা আখতার রোজী : চারিদিকে ভোটের তোড়জোড়। শহরের আনাচে কানাচে পোস্টার লাগানো হয়েছে। অনেক চেনা – অচেনা মুখ দেখা যাচ্ছে। এবার ১৫ থেকে ১৭ বছর বয়সীদের ভোটার তালিকায় আনার জন্য জাতীয় পরিচয় পত্র দেওয়া হয়েছে। তাই প্রত্যাশা এর আওতায় পড়েছে। এজন্য প্রত্যাশার চিন্তার শেষ নেই। কাকে ভোট দিবে, কিভাবে ভোট দিবে, কখন ভোটকেন্দ্রে যাবে ইত্যাদি ইত্যাদি। হঠাৎ প্রত্যাশার মাথায় আসলো জ্ঞান দাদুর কথা। পরের দিনই প্রত্যাশা জ্ঞান দাদুর কাছে গেল এবং দাদুকে সব কথা খুলে বলল।

জ্ঞান দাদু বলল শোন, ভোট আমাদের নাগরিক অধিকার। অনেকে মনে করে অযথা ভোট দিতে যাবার দরকার কি? এটা একটা ঝামেলার কাজ। কিন্তু এটা একেবারে ঠিক নয়। যোগ্যপ্রার্থী নির্বাচনে সকলকে অংশ নেয়া উচিত। এখন বল প্রত্যাশা তোর সমস্যাটা কোথায়? প্রত্যাশা বলল, দাদু আমি কাকে ভোট দিব?

দাদু বলল, এটা তোকেই নির্বাচন করতে হবে। প্রত্যাশা বলল, কিন্তু কিভাবে সেটাই বুঝতে পারছি না। তোকে অনুসন্ধান করতে হবে। জানতে হবে কে যোগ্যপ্রার্থী। আর জানতে হবে কোন প্রার্থীর পরিকল্পনা কি, তারা কিভাবে জনগণের সেবা দানে নিজেকে নিয়োজিত রাখবে। প্রার্থী কোন দলের সেটা দেখা জরুরি নয় যোগ্যতাটাই আসল। আমার মনে হয় যারা প্রার্থী তাদের তুলনায় যারা ভোটার তাদের কার্যক্রম বেশি হওয়া উচিত। কারণ তাদেরকে যাচাই-বাছাই করে প্রার্থী নির্বাচন করতে হবে।

প্রত্যাশা জ্ঞান দাদুর কথাগুলো মনোযোগ সহকারে শুনলো আর বলল, দাদু আমি আমাদের মেয়র প্রার্থী নিয়ে মোটামুটি চিন্তামুক্ত আছি কারণ আমরা রাজশাহীর শহরের প্রায় সবাই আমাদের যিনি মেয়র ছিলেন তার কার্যক্রম দেখেছি। তিনি যেভাবে রাজশাহীর উন্নয়ন কর্মকান্ডে উঠে পড়ে লেগেছেন তাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তাকেই আমাদের নির্বাচিত করা উচিত। আর তাছাড়া আমি যতদূর জেনেছি মানুষ হিসেবে তিনি খুবই ভালো। তার পিতা ও ছিলেন রাজশাহীর গর্ব। দাদু বলল হ্যাঁ, তুই ঠিকই বলেছিস।কিছু কিছু নেতা এমন হয় যারা দল মতনির্বিশেষে জনগণের নেতা হয়ে ওঠেন। যেমন আমাদের “বঙ্গবন্ধু”।

আসলে মূল কথা হচ্ছে এদেশ হচ্ছে মা, নেতারা হলেন মায়ের দায়িত্ব প্রাপ্ত সন্তান। একজন নেতা যে দলেরই হোক না কেন তার কেন্দ্রবিন্দু হচ্ছে এ দেশ। দেশের উন্নয়নই তাদের মূল লক্ষ্য। দন্দ- ফ্যাসাদ যা কিছু হোক দেশ মাতৃকা সবার উপরে এই মন্ত্র যে নেতা ধারণ করতে পারবে সেই প্রকৃত নেতা।

লেখক- মোছা: আয়েশা আখতার রোজী, রাজশাহী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031