IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমানতানোরে জামায়াতের বিশাল গণ মিছিল ও পথসভারাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারীবাগমারায় জয়ের দ্বারপ্রান্তে বিএনপির প্রার্থী ডি এম জিয়াপোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ডআপনি সঙ্গে থাকলেও শিশুর যখন মনে হয় আপনি ‘উধাও’‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই‘৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ’আজ থেকে ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা
Home >> স্বাস্থ্য >> পত্নীতলায় ক্যান্সার রোগীদের ফ্রী চিকিৎসা সেবা

পত্নীতলায় ক্যান্সার রোগীদের ফ্রী চিকিৎসা সেবা

পত্নীতলায় ক্যান্সার রোগীদের ফ্রী চিকিৎসা সেবা

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় প্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, নো ক্যান্সার মুভমেন্ট এবং ইম্প্রেশন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে দিনব্যাপী ক্যান্সার রোগের ফ্রী চিকিৎসা সেবা ও স্টেকহোল্ডারদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বরে) দুপুরে উপজেলার সরদারপাড়ায় ইম্প্রেশন ফাউন্ডেশন হলরুমে অনুষ্ঠিত ফ্রী চিকিৎসা সেবা সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার গোলাম মহিউদ্দিন ফারুক।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশন এর জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডাক্তার কাজী মোস্তাক হোসেন, পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খালিদ সাইফুল্লাহ।

ফ্রী চিকিৎসা সেবা সেমিনারে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন পাহান, বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিষ্ট সমিতি পত্নীতলা শাখার সভাপতি হাসান শাহরিয়ার পল্লবসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন নজিপুর ও মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ , ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর মালিক, ক্যান্সার আক্রান্ত রোগী এবং তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ সুধিজন প্রমুখ।

এসময় ৩০ জন ক্যান্সার আক্রান্ত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

ফ্রী চিকিৎসা সেবা সেমিনারে আলোচকরা বলেন বাংলাদেশে প্রায় এক লক্ষ ৬০ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় এক লাখ দশ হাজার মানুষ ক্যান্সারের মৃত্যুবরণ করেন। দেশের মোট মৃত্যুর ৬৭ শতাংশ ক্যান্সার, হৃদরোগ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। মূলত সচেতনতার অভাবে ক্যান্সারের প্রকোপ বাড়ছে। বিশেষজ্ঞ চিকিৎসকগণ মনে করেন ক্যান্সারের লক্ষণ সম্পর্কে সচেতন হওয়া, নিয়মিত ব্যায়াম করা, সবুজ শাক-সবজি, ফল, সিম জাতীয় সবজি, বাদাম এবং দানা জাতীয় শস্য খাওয়া, অতিরিক্ত ওজন এড়িয়ে চলা, তামাক জাতীয় পণ্য এবং মদ্যপাণ এড়িয়ে চলা, নিয়মিত ক্যান্সার ও অন্যান্য রোগের শারীরিক পরীক্ষা করা, এইচপিভি ও হেপাটাইটিস বি প্রতিরোধে টীকা গ্রহণ করা।

ক্যান্সারের ঝুঁকি কমাতে হলে প্রত্যেককে ক্যান্সার বিরোধী জীবন যাপন করতে হবে। আক্রান্ত ব্যক্তি ও তাদের তত্ত্বাবধায়করা ক্যান্সার মোকাবেলায় বিশেষ ভূমিকা পালন করতে পারে। সরকারি, বেসরকারি পর্যায়ের সঠিক সহায়তা আক্রান্ত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে উদ্বুদ্ধ হয়ে কাজ করলে ক্যান্সার সচেতনতা বাড়বে। এ ব্যাপারে একটি সামাজিক গণ আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি।

আরও নিউজ ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31