IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনাবাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদেরআন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র‍্যালি
Home >> স্বাস্থ্য >> লিড নিউজ >> ‘চিকিৎসায় অবহেলা মেনে নেবো না’

‘চিকিৎসায় অবহেলা মেনে নেবো না’

ধূমকেতু নিউজ ডেস্ক : চিকিৎসায় কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, চিকিৎসায় কোনো নেগ্লেজেন্সি বা অবহেলা আমি মেনে নেবো না। মানুষের জীবন কিন্তু একটাই। চলে গেলে আর আসে না।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে ঢাকায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে তিনি ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগ, মেডিকেল চেকআপ রুম, এন্ডোসকপি ও কলোনস্কপি বিভাগ, সিসিইউ বিভাগসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এছাড়া রেডিওলজিস্টসহ মেডিকেল কনসালটেন্টদের সঙ্গে চিকিৎসা সেবা পদ্ধতি নিয়ে বিস্তারিত কথা বলেন। হাসপাতালে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঠিক করেছি সারাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিজে সরজমিনে দেখবো। এর অংশ হিসেবে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে এসেছি। আজ সকালেও আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ পরিদর্শন করেছি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গতকালও আমি ৩টা হাসপাতাল পরিদর্শন করেছি। ল্যাবএইডে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি। যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সঙ্গেও কথা বলেছি। এ ক্ষেত্রে আমার যেটা পর্যবেক্ষণ, সেটা হচ্ছে উনাদের আরও যত্নশীল হতে হবে। উনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটির দিকে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, এন্ডোসকপি, আলট্রাসনোগ্রাফি এসব এক সঙ্গে ৭০টা না করে, সংখ্যায় কম হলেও যাতে মানসম্মতভাবে করে। গুণগত মান যাতে বজায় রাখা সম্ভব হয়।

অসচ্ছল রোগীদের সেবা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতকাল আমি এভারকেয়ার হাসপাতালেও বলেছি, প্রতিটি বড় হাসপাতালে যেন গরিব রোগীদের একটা পার্সেন্টেজ থাকে। যাতে তাদের চিকিৎসা নেওয়া সম্ভব হয়।

এরপর স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে গ্যাস্ট্রোএন্টারোলজিসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করে রোগী এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেন তিনি।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ডকুমেন্টেশন ব্যবস্থা ভালো হতে হবে। ঠিকমতো রোগীর ডকুমেন্টেশন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে এর সমাধান করা সহজ। এখানকার (বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল) ডকুমেন্টেশন ব্যবস্থা আমার কাছে ভালো মনে হয়নি। উনাদের প্রতি আমার মেসেজ, রোগীর প্রতি আরও যত্নশীল হতে হবে, বিলটাও যাতে সহনীয় পর্যায়ে থাকে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার একটাই কথা কোয়ালিটি চিকিৎসা চাই। কোয়ান্টিটি না।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031