IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবল দল২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না
Home >> স্বাস্থ্য >> চিকিৎসকদের ‘বিশেষায়িত’ পদে প্রশাসনের কর্মকর্তা নিয়োগে ক্ষোভ

চিকিৎসকদের ‘বিশেষায়িত’ পদে প্রশাসনের কর্মকর্তা নিয়োগে ক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বাস্থ্য অধিদফতর, ঔষধ প্রশাসন অধিদফতর ও পরিবার পরিকল্পনা অধিদফতরে চিকিৎসকদের বিশেষায়িত পদসমূহে সম্প্রতি প্রশাসন ক্যাডার ও অন্য বিভাগের কর্মকর্তাদের পদায়নের পরিপ্রেক্ষিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে দেশের জ্যেষ্ঠ চিকিৎসক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় এ ক্ষোভ প্রকাশ করা হয়।

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব ডা. এম এ আজিজ, বিএমএ’র সাবেক সভাপতি ডা. মো. সোহরাব আলী ও ডা. রশিদ-ই-মাহবুব, বিএমএ সাবেক মহাসচিব ডা. মো. শফিকুর রহমান ও ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বিসিপিএসের সাবেক সভাপতি ডা. মো. সানোয়ার হোসেন, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. শাহ মনির হোসেন ও ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএমডিসির সভাপতি ডা. মোহাম্মদ সহিদুল্লাহ, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়া ও মহাসচিব ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান খান, পরিবার পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতির সহ-সভাপতি ডা. নাসিম আখতার এরিনা ও মহাসচিব ডা. মো. মুনীরুজ্জামান সিদ্দীকী, বিএমএ কোষাধ্যক্ষ ডা. মো. জাহিদ হোসেন, বিএমএ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো. আবুল হাসেম খান, সোসাইটি অব ল্যাপারোস্কোপিক সার্জনস অব বাংলাদেশের সভাপতি ডা. সরদার নাঈম, ল্যাব এইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান।

সভা পরিচালনা করেন বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। স্বাস্থ্য অধিদফতর, ঔষধ প্রশাসন অধিদফতর ও পরিবার পরিকল্পনা অধিদফতরের চিকিৎসকদের বিশেষায়িত পদসমূহে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োজিত প্রশাসন ক্যাডার ও অন্য বিভাগের কর্মকর্তাদের পদায়ন করায় সভায় এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

সভায় এ ধরনের পদায়ন অনতিবিলম্বে বন্ধ করা এবং যাদের পূর্বে পদায়ন করা হয়েছে তাদের অতিদ্রুত প্রত্যাহার করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। চিকিৎসক ও চিকিৎসা পেশার মর্যাদা রক্ষায় যেকোনো ধরনের অপচেষ্টা রোধে চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এ লক্ষ্যে করণীয় নির্ধারণে জরুরিভিত্তিতে দেশের প্রত্যেক জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভা আয়োজন এবং সকল ক্যাডারে পার্শ্বপ্রবেশ রোধ ও পেশাভিত্তিক প্রশাসন গড়ার লক্ষ্যে অন্যান্য পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে গৃহীত কর্মসূচি দেশবাসীকে অবহিত করা হবে বলেও জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ