IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি‘বিগত বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য’ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটকবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> কমলো চালের আমদানি শুল্ক

কমলো চালের আমদানি শুল্ক

ধূমকেতু নিউজ ডেস্ক : সরবরাহ বাড়াতে ও বাজারে স্থিতিশীলতা আনতে চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। এর পাশাপাশি নিয়ন্ত্রকমূলক শুল্ক ২৫ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। যা আগামী চার মাস কার্যকর থাকবে।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানিকারকরা ৬২ দশমিক ৫ শতাংশের পরিবর্তে এখন থেকে ২৫ শতাংশ আমদানি শুল্ক পরিশোধ করে আমদানি করতে পারবেন।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমদানির সুবিধার্থে আমরা শুল্ক কমিয়েছি।

বন্যা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি বছর ধান আবাদে বড় ধরনের ক্ষতির আশঙ্কার মধ্যে বোরো মৌসুম চলাকালীন ধানের দাম বৃদ্ধির কারণে এই পদক্ষেপ নওয়া হয়েছে। চলমান বন্যা পরিস্থিতি এই উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। গত এক মাসে সব ধরনের শস্যের দাম বেড়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তৈরি বাজার মূল্যের তথ্য অনুসারে খুচরা বিক্রেতারা গতকাল প্রতি কেজি চিকন চাল ৬৪-৮০ টাকায় বিক্রি করেছে, যা এক মাস আগের তুলনায় ১৪ শতাংশ বেশি।

টিসিবি তথ্য অনুসারে, মোটা চালের দাম এক মাস আগের তুলনায় গতকাল ৮.৬ শতাংশ বেড়ে প্রতি কেজি ৪৮ থেকে ৫৩ টাকায় বিক্রি হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930