IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস

ধূমকেতু নিউজ ডেস্ক : গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষ ছিল বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে।

অপরদিকে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় এক শ্রেণির বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহেজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৭১ লাখ ৪৯ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার টাকা।

আর কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় সপ্তাহজুড়ে দাম বেড়েছে ৩৮ দশমিক ৫৫ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৫৩ টাকা ২০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৯১ টাকা ২০ পয়সা, যা সপ্তাহের প্রথম কার্যদিবসে ছিল ১৩৮ টাকা।

কোম্পানিটির শেয়ারের এমন দাম হওয়ার মূল কারণ স্বল্প সংখ্যক শেয়ার। মাত্র ৯ কোটি ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯৩ লাখ ৭০ হাজার ৬০৮টি। এর মধ্যে ৬১ দশমিক ৮৮ শতাংশই রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ২২ দশমিক শূন্য ৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারী এবং ১৬ দশমিক শূন্য ৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে। আর বিদেশিদের কাছে আছে দশমিক শূন্য ৩ শতাংশ।

বাংলাদেশ ল্যাম্পের পরেই শেষ সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল এরামিট লিমিটেড। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়েছে ১৮ দশমিক শূন্য ৮ শতাংশ। এরপরেই রয়েছে বঙ্গজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৪ দশমিক ৬৩ শতাংশ।

এছাড়া শেষ সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- অ্যাপেক্স ফুডস লিমিটেডের ১৪ দশমিক ৪৬ শতাংশ, গোল্ডেন সনের ১৪ দশমিক ২৯ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ১৩ দশমিক ১০ শতাংশ, এসিআই ফরমুলেশনের ১১ দশমিক ৬৭ শতংশ, তাল্লু স্পিনিংয়ের ৯ দশমিক ৫২ শতাংশ, ফার্মা এইডসের ৮ দশমিক ৯৫ শতাংশ এবং স্যালভো কেমিক্যালের ৮ দশমিক ৫৯ শতাংশ দাম বেড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930