IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> অর্থনীতি >> অডিট প্রাকটিস সফটওয়্যার ফর সিএ ফার্ম ইন বাংলাদেশ শীর্ষক কর্মশালা

অডিট প্রাকটিস সফটওয়্যার ফর সিএ ফার্ম ইন বাংলাদেশ শীর্ষক কর্মশালা

ধূমকেতু নিউজ ডেস্ক : দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) রোববার, ২০ ডিসেম্বর নিজস্ব মিলনায়তনে ‘অডিট প্রাকটিস সফটওয়্যার ফর সিএ ফার্ম ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। আইসিএবি কাউন্সিল সদস্য এবং আইসিএবি ক্যাপাসিটি বিল্ডিং ও প্রোজেক্ট ডেভেলপমেন্ট কমিটির অধীন ‘অডিট সফটওয়্যার ডেভেলপমেন্ট ফর সিএ ফার্ম ইন বাংলাদেশ’প্রোজেক্ট এর চেয়ারম্যান মারিয়া হাওলাদার এফসিএ এই অডিট প্রাকটিস সফটওয়্যার এর পরিচিতি মূলক একটি উপস্থপনা তুলে ধরেন।

তিনি বলেন, এই সফটওয়্যার ব্যবহারে আইসিএবি সদস্যদের নিরীক্ষা কাজে দক্ষতা অনেক বৃদ্ধি পাবে, স্বল্প সময়ে এবং কম খরচে নিরীক্ষা কাজ সম্পন্ন করতে পারবে। এটি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যেখানে নিরীক্ষা সংক্রান্ত সকল উপাত্ত, তথ্য সংরক্ষিত থাকবে এবং ফার্ম ব্যবস্থাপক তথ্য উপাত্তখুব সহজে ও দক্ষতার সাথে যাচাই করতে পারবে।

আসিএবি’ প্রেসিডেন্ট মুহাম্মদ ফারুক এফসিএ বলেন, এক সময় বিগ-ফোর ফার্ম অডিট সফটওয়্যার ব্যবহার করতো। বর্তমানে এই সফটওয়্যার ব্যবহার করা প্রত্যেক সিএ ফার্মের জন্য জরুরী হয়ে পড়েছে। এই সফটওয়্যার ব্যবহার করলে নিরীক্ষামান ও নিরীক্ষা নির্ভরতা অনেক বৃদ্ধি পাবে। এতে করে নিরীক্ষা রিপোর্টের ওপর স্টেক হোল্ডারদের আস্তা বাড়বে। আইসিএবি দক্ষ রিসোর্স পারসন সারা বছর ধরে ফার্মগুলোকে এই সফটওয়্যার গুরুত্বপূণ প্রশিক্ষণ প্রদান করবে । নিরীক্ষা পদ্ধতি স্বয়ংক্রিয় না হলে ভবিষ্যতে নিরীক্ষা করা কঠিন হয়ে পড়বে তিনি মন্তব্য করেন।

ফাইনান্সিয়াল রিপোটিং কাউন্সিল (এফআরসি)-র নির্বাহী পরিচালক বলেন, এফআরসি এর প্রধান কাজই হলো নিরীক্ষা প্রতিবেদন নিয়মিতভাবে পর্যালোচনা করা। একটি নির্দিষ্ট নিয়মে সকল নিরীক্ষা কাজ সম্পন্ন করলে এফআরসি-র জন্য নিরীক্ষা পর্যালোচনা করা সহজ ও সঠিক হবে। এতে করে নিরীক্ষা ফার্মগুলোর নিরীক্ষা মূল্যায়ন নির্ভুল করা সম্ভব হবে, ফার্ম উপকৃত হবে, তিনি মনে করেন । ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অব অডিট ভিত্তিক একটি নির্দিষ্ট কাঠামোতে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় নিরীক্ষা সম্পন্ন করতে হবে। প্রত্যেক সিএ ফার্ম কে এই সফটওয়্যার নির্ভর নিরীক্ষা প্রক্রিয়া গ্রহণ করা প্রয়োজন।

আইসিএবি প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বোস বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশসন প্রতিষ্ঠায় এই সফটওয়্যার বিশেষ ভ‚মিকা রাখবে। নিরীক্ষা ফার্মগুলোর সঠিক নিরীক্ষা পদ্ধতি অবলম্বন করলে সরকারের পক্ষে একটি সমন্বিত পলিসি করা সম্ভব হবে যেটি দেশের উন্নয়নকে নিশ্চিত করবে।

সুষম উন্নয়ন, লিঙ্গ বৈষম্য ও দারিদ্রতা দূর করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সিএ দেরকে তাদের জায়গা থেকে সঠিক ভ‚মিকা রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন। এই সফটওয়্যার ব্যবহার প্রত্যেকটি সিএ ফার্ম সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে আরো ত্বরান্নিত করবে, তিনি মনে করেন।

তিনি জাতি সংঘের নির্দেশনা উল্লেখ্য করে বলেন, বৈশ্বিক ব্যবসা বাণিজ্যে ডিজিটালাইজেশন এর সাথে তাল মিলিয়ে চলতে হলে এই সফটওয়্যার ব্যবহারে নিশ্চিত করতে হবে। এই সফটওয়্যার ব্যবহার আইসিএবি-র সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

আইসিএবি’র ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহমেদ বলেন, মনিটর করলে বিব্রত হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। আটোমেশনে সমদ্ধে সঠিক জ্ঞান না থাকলে সঠিক ফল পাওয়া যায় না। কর্ম প্রক্রিয়া সঠিক না হলে অটোমেশন কাজ করবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930