IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলনঅসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসকবিচারের নাম করে যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধেআড়ম্বরের ভিড়ে ভক্তিটা যেন হারিয়ে না যায়: বাণিজ্যিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগরাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাতবাগমারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবিরএবার রিয়াদের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা বিমানেরভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালেভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনামেয়ে যৌতুক মামলা করায় গোমস্তাপুরে শ্বশুরকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টাকাশিয়াডাঙ্গা থানা এলাকায় এসআরবি-৫ এর আভিযানে ১০৩ টি ককটেল উদ্ধারনিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূতগোমস্তাপুরের সড়কগুলোতে বেড়েছে দূর্ঘটনাপুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও এবং ওসি, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবে
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> সর্বনিম্ন মূল্যস্ফীতি জুনে

সর্বনিম্ন মূল্যস্ফীতি জুনে

মূল্যস্ফীতি

মূল্যস্ফীতি

ধূমকেতু নিউজ ডেস্ক : গত জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়েছে, যা বিগত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে ২০২২ সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। এরপর থেকে গত জুনের মতো এত কম মূল্যস্ফীতি আর হয়নি। এছাড়া টানা চার মাস ধরে মূল্যস্ফীতি কমেছে।

সোমবার বিকেল ৫টার দিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জুনের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করে।
বিবিএস বলছে, গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ।

মূল্যস্ফীতি একধরনের করের মতো। যদি আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যয় না থাকে, তাহলে সাধারণ মানুষকে কষ্ট করতে হয়। জিনিসপত্রের দাম বেড়ে গেলে কিন্তু আয় না বাড়লে অনেককে ধার করতে হয় বা ব্যয় কমাতে হয়। এতে প্রকৃত আয় কমে যায়।

আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি–কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে। জুন (২০২৫ সাল) মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট–টু–পয়েন্ট মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ–বিন্দু কম।’

তিনি আরও লেখেন, ‘খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামী দিনে তা খুব দ্রুত কমে আসবে।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সূত্রে জানা গেছে, গত মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। এরপর প্রতি মাসেই তা কমেছে—এপ্রিলে ৯ দশমিক ১৭ শতাংশ, মে মাসে ৯ দশমিক শূন্য ৫ শতাংশ এবং সর্বশেষ জুনে ৮ দশমিক ৪৮ শতাংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930