IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> ‘ব্যাংক লোকসানে থাকলে কর্মকর্তারা বোনাস পাবেন না’

‘ব্যাংক লোকসানে থাকলে কর্মকর্তারা বোনাস পাবেন না’

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্যাংক লোকসানে থাকলে সেই ব্যাংকের কোনো কর্মকর্তাই বোনাস পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, ‘ব্যাংকের মূলধন যদি ১০ শতাংশের নিচে নেমে যায় এবং প্রভিশন ঘাটতি থাকে, তাহলে সে ব্যাংক কোনোভাবেই ডিভিডেন্ড বা বোনাস দিতে পারবে না।’

তিনি আরও জানান, ঋণ তিন মাস অনাদায়ী থাকলে তা নন-পারফর্মিং লোন (এনপিএল) হিসেবে গণ্য করা হবে।

গভর্নর বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংক নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ‘গত কয়েক বছরে দেশের অর্থ ব্যবস্থায় যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কাটিয়ে উঠতে আমরা কাজ করছি। কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে,’—বলেন তিনি।

প্রবাসী আয়ে হুন্ডির প্রভাব কমে আসায় সন্তোষ প্রকাশ করেন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘আগে হুন্ডির মাধ্যমে প্রায় ৩০ শতাংশ লিকেজ হতো প্রবাসী আয় থেকে। এখন তা অনেক কমে এসেছে। অর্থ পাচারের প্রবণতাও হ্রাস পেয়েছে, যার পেছনে সুশাসনের বড় ভূমিকা রয়েছে। ফলে রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়েছে।’

তিনি জানান, গত এক মাসে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে এক বিলিয়ন ডলার কিনলেও ডলারের দাম বাড়েনি। তবে ডলারের সংকট না থাকলেও দেশে বর্তমানে টাকার সংকট রয়েছে।

মূল্যস্ফীতি নিয়ে গভর্নর বলেন, ‘আগস্টে চালের দাম বেড়ে যাওয়ায় কিছুটা মূল্যস্ফীতি বেড়েছে। তবে আমরা এটি ৫ শতাংশের নিচে নামাতে বদ্ধপরিকর। এটা একদিনে হবে না, সময় লাগবে।’

গভর্নর আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘জুন মাসের খেলাপি ঋণের রিপোর্টে প্রায় ৩০ শতাংশ খেলাপির আশঙ্কা করা হচ্ছে।’ তিনি আরও জানান, আগামী রবিবার থেকে সরকারের সঙ্গে ৫টি ব্যাংক একীভূত করার বিষয়ে আলোচনা শুরু হবে।

আহসান এইচ মনসুর বলেন, ‘এই উদ্যোগ সফল হলে এক-দুই বছরের মধ্যেই সংশ্লিষ্ট ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। এতে কর্মকর্তাদের চাকরি ও আমানতকারীদের অর্থ দুটোই সুরক্ষিত থাকবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031