IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া : ভূমিমন্ত্রী‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহত
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> ৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে

৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে

ধূমকেতু নিউজ ডেস্ক : চব্বিশের ৫ আগস্টের পর থেকে দেশে চাঁদাবাজি বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি। রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো এখন দেড় টাকা, দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর নানা পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে এবং আগে যারা ছিল, তারাও চাঁদাবাজির পেছনে আছে। যারা চাঁদাবাজি করে তারাই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য।

তিনি বলেন, চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বাড়ছে। কিন্তু এটা থামানো আমার মন্ত্রণালয়ের কাজ না। আর অন্তর্বর্তী সরকার একে ধরো, ওকে ধরো নীতিতে নেই।

এ সময় আশা প্রকাশ করে বলেন, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি কমে ৭ শতাংশে নেমে আসবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে, বিদ্যুৎ খাতে ভর্তুকি যৌক্তিকীকরণ করতে এবং রাজস্ব আদায় শক্তিশালী করতে সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে, একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্মসূচির আওতায় বাড়তে থাকা বৈদেশিক ঋণের বিষয়েও সতর্ক রয়েছে।

ব্যাংকিং খাত তারল্য সংকট এবং এলসি খোলার জটিলতার মধ্যদিয়ে গেলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন তুলনামূলক স্থিতিশীলতা দেখছি। গত বছরের আমদানি ব্যাহতকারী এলসি-সংক্রান্ত বাধাগুলো এখন তেমন নেই। দুর্বল ব্যাংকগুলোকে টিকে থাকতে সহায়তা দেওয়া হচ্ছে, তবে অনিয়মকে উপেক্ষা করা হচ্ছে না।

জরুরি ভিত্তিতে করজালের বিস্তারের ওপর গুরুত্বারোপ করে অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এরই মধ্যে ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ নামক ডিজিটাল ব্যবস্থা চালু করেছে, যা কাস্টমস ও কর ব্যবস্থাকে আরও সহজতর করছে। প্রথমবারের মতো অনেক প্রভাবশালী ব্যক্তি, যারা এতদিন করের আওতার বাইরে ছিলেন, তাদের কর নোটিশ দেওয়া হচ্ছে।

আইএমএফ ঋণের আর একটা কিস্তি কি নভেম্বর-ডিসেম্বর সময়ে পাওয়া যাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, না না আমরা এ সময়ে পাবো না। এটা অক্টোবরে রিভিউ হবে। আসতে আসতে মার্চ–এপ্রিল হয়ে যাবে।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিবেশ তুলনামূলকভাবে শান্ত রয়েছে। বড় দলগুলো নির্বাচন অংশগ্রহণে আগ্রহ দেখিয়েছে, যা একটি ইতিবাচক বার্তা। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031