IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে তুরস্কে বিডা চেয়ারম্যান

বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে তুরস্কে বিডা চেয়ারম্যান

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে তুরস্ক সফরে গেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

দলটি তুর্কি বিনিয়োগ সহযোগিতা ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ছয় দিনের কৌশলগত সফরে তুরস্কে পৌঁছেছে বলে সোমবার (৬ অক্টোবর) বিডার জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরের মূল উদ্দেশ্য হলো তুরস্কের শীর্ষস্থানীয় শিল্প ও ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা গভীর করা এবং বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতে তুর্কি বিনিয়োগ আকর্ষণ করা। এটি বাংলাদেশের বৈশ্বিক বিনিয়োগ প্রচারণা এবং আন্তর্জাতিক মূল্য শৃঙ্খলে যুক্ত হওয়ার কৌশলগত অগ্রযাত্রার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিনিধিদলটি ৭ ও ৮ অক্টোবর তুরস্কের বেশ কয়েকটি বৃহৎ শিল্পগোষ্ঠীর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে। এসব সরকার-বাণিজ্য (জিটুবি) আলোচনায় অংশ নেবে বাংলাদেশে এরই মধ্যে বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি এবং নতুন সম্ভাবনাময় বিনিয়োগকারীরা। বৈঠকগুলোতে বস্ত্র ও রিটেইল, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি, প্রক্রিয়াজাত খাদ্য, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ, লজিস্টিকস ও নির্মাণ, ভোক্তাপণ্য, ওষুধ ও স্বাস্থ্যসেবা এবং ইলেকট্রনিকস ও কনজিউমার অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা হবে। বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ, প্রশাসনিক জটিলতা হ্রাস ও ব্যবসা করার সুবিধা বৃদ্ধিতে বাংলাদেশের সংস্কার কার্যক্রমও এ আলোচনার মূল বিষয়বস্তু হবে।

একই সময়ে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের সহায়তায় প্রতিনিধিদলটি তুরস্কের জাতীয় বিনিয়োগ প্রচারণা সংস্থা ইনভেস্ট ইন তুর্কির সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের নানাবিধ ক্ষেত্র নিয়ে মতবিনিময় করবে। এতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বিনিয়োগকারীদের পরবর্তী সেবা ও প্রশাসনিক সংস্কার বিষয়ে তুরস্কের অভিজ্ঞতা বিনিময় করা হবে। বাংলাদেশ এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজস্ব বিনিয়োগ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, বিনিয়োগবান্ধব ও ডিজিটাল করতে উদ্যোগ নেবে।

সফরের শেষ দিন ৯ অক্টোবর ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-তুরস্ক বিনিয়োগ সেমিনার, যা যৌথভাবে আয়োজন করছে বিডা ও তুরস্কের বাংলাদেশ দূতাবাস। এ সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে এবং অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান যেমন কোকাকোলা, আয়গাজ’র প্রতিনিধিরা। অনুষ্ঠানে খাতভিত্তিক উপস্থাপনা, প্রশ্নোত্তর ও নেটওয়ার্কিং সেশন থাকবে, যেখানে তুর্কি বিনিয়োগকারীরা বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন।

এ সফর সম্পর্কে বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বিশ্ব আজ বাংলাদেশের রূপান্তর লক্ষ্য করছে। আমাদের লক্ষ্য শুধু বিনিয়োগ আকর্ষণ নয়, বরং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা। তুরস্কের শক্তিশালী শিল্পভিত্তি ও বৈশ্বিক পরিসর বাংলাদেশের সঙ্গে প্রযুক্তি স্থানান্তর, যৌথ উদ্যোগ ও সহ-বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফর বাংলাদেশের বৃহত্তর অর্থনৈতিক ভিশনের অংশ। যে ভিশন হলো একটি উদ্ভাবননির্ভর, প্রতিযোগিতামূলক ও অংশীদারিত্বভিত্তিক অর্থনীতি গঠনের পথে এগিয়ে চলা। এর মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগবান্ধব সংস্কার ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্য বাস্তবায়ন করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930