IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> সর্বজনীন পেনশনে মুনাফা ১৬ কোটি টাকা

সর্বজনীন পেনশনে মুনাফা ১৬ কোটি টাকা

ধূমকেতু নিউজ ডেস্ক : সর্বজনীন পেনশন স্কিমের ২০২৪-২৫ অর্থবছরের মুনাফা ঘোষণা করা হয়েছে। অর্থবছরটিতে মুনাফা হয়েছে ১৬ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৪ টাকা। এরই মধ্যে পেনশন স্কিমে নিবন্ধন করে চাঁদ পরিশোধ করেছেন ৩ লাখ ৭৩ হাজার ৯৮৭ জন।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদ সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৯৮৭ জন মাসিক চাঁদা জমা দিয়েছেন। মাসিক চাঁদা এবং ২০২৩-২৪ অর্থবছরের প্রারম্ভিক স্থিতিসহ মোট জমা করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৪ টাকা।

জমা করা অর্থের ২০২৪-২৫ অর্থবছরের মুনাফার পরিমাণ ১৬ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৩ টাকা। পরিচালনা পর্ষদ এ মুনাফা বিনিয়োগ সময়কালের ভিত্তিতে হিস্যা অনুযায়ী বিনিয়োগকারীদের পেনশন হিসাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চাঁদাদাতারা তাদের পেনশন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রাপ্ত মুনাফার পরিমাণ দেখতে পারবেন। ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ মুনাফা পাওয়ার হার ১১ দশমিক ৬১ শতাংশ।

সভায় সুরক্ষা স্কিমে চাঁদার হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুরক্ষা স্কিমটি স্বকর্মে নিয়োজিতদের জন্য। স্বকর্মে নিয়োজিত ক্যাটাগরিতে যেমন নিম্ন আয়ের লোক রয়েছেন তেমনি উচ্চ আয়ের লোকও রয়েছেন। এ স্কিমে বর্তমানে সর্বোচ্চ চাঁদার হার ৫ হাজার টাকা। উচ্চ আয়ের নাগরিকগণকে আকৃষ্ট করার লক্ষ্যে প্রগতি পেনশন স্কিমের সঙ্গে সামঞ্জস্য রেখে সুরক্ষা স্কিমে সর্বোচ্চ জমার হার ১৫ হাজার টাকা করা হয়েছে।

সভায় আউটসোর্সিং সেবাকর্মীদের পেনশন স্কিমে সম্পৃক্ত করতে অর্থ বিভাগ থেকে জারি করা আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫ এর আওতায় আউটসোর্সিং সেবাকর্মীদের জন্য সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের সুযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আউটসোর্সিং সেবাকর্মীরা প্রগতি স্কিমে অংশ নিতে পারবেন। প্রগতি স্কিমের সর্বনিম্ন মাসিক চাঁদার হার ১ হাজার টাকা হলেও আউটসোর্সিং সেবাকর্মীদের জন্য সহনীয় করার লক্ষ্যে শুধু আউটসোর্সিং সেবাকর্মীদের জন্য প্রগতি স্কিমে সর্বনিম্ন মাসিক চাঁদার হার ৫০০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামর্থ্য থাকলে সেবাকর্মীরা আরও বেশি হারের চাঁদার স্কিমে অংশ নিতে পারবেন। আউটসোর্সিং সেবাকর্মীদের এ স্কিমে অংশগ্রহণের জন্য মাসিক চাঁদার পুরোটাই সেবাকর্মী বহন করবেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অংশগ্রহণ থাকবে না।

সভায় সর্বজনীন পেনশন স্কিমের ইসলামিক ভার্সন চালু করা সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এ সংক্রান্ত বেস্ট প্র্যাকটিস পর্যালোচনা করে ধারণাপ্রত্র তৈরির কাজ সম্পন্ন করে সর্বজনীন পেনশন স্কিমের ইসলামিক ভার্সন চালুর উদ্যোগ নেওয়ার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় পেনশন স্কিমে বিমা সুবিধা চালু করার বিষয়েও আলোচনা হয়। সর্বজনীন পেনশন স্কিমে বিমা সুবিধা চালুকরণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। অ্যাকচুয়ারি অ্যানালাইসিসের ভিত্তিতে এ বিষয়ে ধারণাপত্র তৈরির কাজ জরুরি ভিত্তিতে সম্পন্ন করার জন্য পরিচালনা পর্ষদ থেকে জাতীয় পেনশন কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930