IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> ভ্রমণের পেমেন্ট বিকাশ করলেই বিদেশ যাওয়ার সুযোগ, থাকছে অফারও

ভ্রমণের পেমেন্ট বিকাশ করলেই বিদেশ যাওয়ার সুযোগ, থাকছে অফারও

ধূমকেতু নিউজ ডেস্ক : ভ্রমণপ্রেমীদের বেড়ানোকে আরও আনন্দময় ও সাশ্রয়ী করতে এবার বিমান, বাস টিকিট ও হোটেল বুকিংয়ে প্রতি মাসে বিকাশ-এ সর্বোচ্চ পেমেন্টকারী পাচ্ছেন নেপাল বা মালদ্বীপ ভ্রমণের সুযোগ।

দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ পেমেন্টকারী যথাক্রমে জিতে নিচ্ছেন কক্সবাজার ট্যুর ও লাক্সারি হোটেলে স্টেকেশনের সুযোগ। এছাড়াও, ভ্রমণকারীরা বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৪ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ডিসকাউন্ট ও কুপন অফার।

ভ্রমণসেবায় ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে বিকাশের সঙ্গে শেয়ারট্রিপ, এমি ট্রাভেল, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা যৌথভাবে এ পুরস্কারগুলো নিয়ে এসেছে। সর্বোচ্চ বিকাশ পেমেন্টের ভিত্তিতে অফার চলাকালীন প্রতি মাসে ৩ জন করে চার মাসে মোট ১২ জন এ পুরস্কারগুলো জিতে নেবেন।

গত ১ অক্টোবর শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত। অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে

যেসব ভ্রমণ বুকিংয়ে অফারগুলো পাওয়া যাচ্ছে –
অনলাইন ট্রাভেল এজেন্সি: বেড়াতে বের হওয়ার আগেই হোটেল বা যাতায়াত টিকিট কনফার্ম করতে অনলাইন ট্রাভেল এজেন্সির ওপর ভরসা রাখেন অসংখ্য ভ্রমণপ্রেমী। শেয়ারট্রিপ, এমি ট্রাভেল, গোযায়ান, ফার্স্টট্রিপসহ নির্দিষ্ট অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোতে বুকিংয়ের সময় ন্যূনতম ৩৫ হাজার টাকা বা তার বেশি বিকাশ পেমেন্ট করলে ১ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন গ্রাহক।

অফারটি দিনে একবার এবং অফার চলাকালীন সর্বোচ্চ দুবার উপভোগ করা যাবে। বিকাশ অ্যাপের পাশপাশি পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট করেও ক্যাশব্যাক নিতে পারবেন গ্রাহক।

ট্রাভেল এজেন্সি: পাশাপাশি এস এস ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ফরচুন ট্রাভেলস লিমিটেড, ভ্রমণতো, নেভিগেটর ট্যুরিজম, গো প্লেনসহ নির্দিষ্ট কিছু ট্রাভেল এজেন্ট থেকে বুকিং দিতে ‘T3’ কোড যোগ করে ন্যূনতম ৫,০০০ টাকা পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ২০০ টাকা ডিসকাউন্ট। দিনে একবার এবং অফার চলাকালীন দুবারে ৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন গ্রাহক।

হোটেল বুকিং ও সার্ভিস: বিকাশ পেমেন্টে দেশজুড়ে ছোট বা বড় হোটেল বুকিংয়ের সেবা বেশ জনপ্রিয়। সায়মান বিচ রিসোর্ট, সাইরু হিল রিসোর্ট, সীগাল রিসোর্ট, মম ইন, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউসহ নির্দিষ্ট হোটেল বুকিংয়ের ক্ষেত্রে ন্যূনতম ১০,০০০ টাকা বা তার বেশি বিকাশ পেমেন্ট করলে মিলছে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মাসে একবার এবং অফার চলাকালীন সর্বোচ্চ পাঁচবারে ১,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যক পাওয়া যাবে।

এদিকে ছুটি রিসোর্ট, ব্র্যাক সিডিএম সাভার, নাজ গার্ডেন, নাজিমগড় রিসোর্টসহ নির্দিষ্ট হোটেল ও রিসোর্টে রুম বুকিংয়ে বিকাশ পেমেন্টের সময় ‘T4’ কোড যোগ করে ন্যূনতম ৫,০০০ টাকা পেমেন্ট করলেই পাওয়া যাবে ১০০ টাকা ডিসকাউন্ট। দিনে একবার এবং অফার চলাকালীন তিনবারে ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।

শুধু ঢাকার বাইরে ঘুরতে যাওয়া নয়, ঢাকার ভেতরেও ঘোরাঘুরিতে ডিসকাউন্ট মিলছে বিকাশ পেমেন্টে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, শেরাটন ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁওসহ নির্দিষ্ট হোটেলে যেকোনো সার্ভিস নিয়ে কুপন কোড ‘S1’ যোগ করে ন্যূনতম ২০০০ টাকা বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ২০০ টাকা ডিসকাউন্ট। দিনে একবার এবং অফার চলাকালীন পাঁচবারে ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করা যাবে।

বিমান টিকিট বুকিং: সরাসরি বিমান সেবা প্রতিষ্ঠানগুলো থেকে বিকাশ পেমেন্ট টিকিট কিনে ডিসকাউন্ট নিতে পারছেন গ্রাহক। বিমান বাংলাদেশ, নভোএয়ার, ইউএস বাংলা, এয়ার অ্যাস্ট্রা বিমানের টিকিট বুকিংয়ে ‘T1’ কোড যোগ করে ন্যূনতম ৫,০০০ টাকা পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ২০০ টাকা ডিসকাউন্ট। দিনে একবার এবং অফার চলাকালীন দুবারে ৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

বাস টিকিট বুকিং: সাশ্রয়ী মূল্য এবং সহজলভ্যতার কারণে ভ্রমণের জন্য অন্যতম জনপ্রিয় এবং পছন্দসই বাহন বাস। বাসে ভ্রমণের সময় বিকাশ পেমেন্টে ডিসকাউন্টও পাচ্ছেন গ্রাহক। শ্যামলী পরিবহনে টিকিট কিনতে ‘T6’ কোড দিয়ে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা ডিসকাউন্ট। দিনে একবার এবং অফার চলাকালীন সর্বোচ্চ দুবারে ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।

এছাড়া ইম্পেরিয়াল এক্সপ্রেস ও সেবা গ্রিন লাইন পরিবহনে টিকিট কিনতে ‘T5’ কোড দিয়ে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ৫০ টাকা ডিসকাউন্ট। দিনে একবার এবং অফার চলাকালীন সর্বোচ্চ দুবারে ১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।

অ্যামিউজমেন্ট পার্ক টিকিট: ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, ফয়েজ লেক, সি ওয়ার্ল্ড ও ফয়েজ লেক বেজক্যাম্প এ টিকিট কিনতে ‘T2’ কোড দিয়ে ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা ডিসকাউন্ট। দিনে একবার এবং অফার চলাকালীন সর্বোচ্চ দুবারে ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।

এয়ারপোর্ট লাউঞ্জ: ভ্রমণে যাওয়ার আনন্দ আরও বাড়াতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাচ্ছেন বিকাশ গ্রাহকরা, সঙ্গে থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার। লাউঞ্জ ব্যবহার করে ৪,৮০০ টাকার বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ২,৪০০ টাকা ক্যাশব্যাক। অফারটি একবারই উপভোগ করা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031