IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যু
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> ঘাটতি থাকলে আমদানি হবে পেঁয়াজ

ঘাটতি থাকলে আমদানি হবে পেঁয়াজ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার বাজারে পেঁয়াজের দাম ১২০টাকায় উঠেছে। গত দুই দিনে প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ৩৫ টাকা পর্যন্ত। এখন বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে, যা তিনদিন আগেও ৮০ থেকে ৮৫ টাকা ছিল।

এ পরিস্থিতিতে কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। এছাড়া আট হাজার এয়ার ফ্লো মেশিন স্থাপন করা হয়েছে, যেখানে পর্যাপ্ত পেঁয়াজ সংরক্ষিত রয়েছে।

তবে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ভোক্তা অধিদপ্তর, ট্যারিফ কমিশনকে বিষয়টি নিয়ে বাজার ও মাঠ পর্যায়ে খোঁজ নিতে বলা হয়েছে। পেঁয়াজের আসলে ঘাটতি রয়েছে, না ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছেন। বুধবারের মধ্যে এ তথ্য চাওয়া হয়েছে। এ তথ্য পাওয়ার ঘাটতি থাকলে আমদানির অনুমতি দেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান জানান, কৃষি সচিব জানিয়েছেন ১৫ দিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। সুতরাং ঘাটতি হবে না। তবে কয়েকটি সংস্থাকে কাজে লাগিয়েছে, বুধবার তথ্য তথ্য আসবে। সত্যিই যদি ঘাটতি থাকে, তবে আমদানির অনুমতি দেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, দেশে ২৬-২৭ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মৌসুমে দেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে ৩৮ লাখ টন। তবে উৎপাদন-পরবর্তী ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে প্রতি বছর উৎপাদিত পেঁয়াজের ২৫ শতাংশের বেশি নষ্ট হয়। এ কারণে অন্তত ৬-৭ লাখ টন পেঁয়াজ প্রতি বছর আমদানি করতে হয়।

এদিকে, কৃষি মন্ত্রণালয় বলছে, এখন ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য আইপি (ইমপোর্ট পারমিট) আবেদন করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ে জমা পড়েছে প্রায় তিন হাজার আবেদন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031