IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলনঅসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসকবিচারের নাম করে যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধেআড়ম্বরের ভিড়ে ভক্তিটা যেন হারিয়ে না যায়: বাণিজ্যিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগরাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাতবাগমারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবিরএবার রিয়াদের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা বিমানেরভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালেভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনামেয়ে যৌতুক মামলা করায় গোমস্তাপুরে শ্বশুরকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টাকাশিয়াডাঙ্গা থানা এলাকায় এসআরবি-৫ এর আভিযানে ১০৩ টি ককটেল উদ্ধারনিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূতগোমস্তাপুরের সড়কগুলোতে বেড়েছে দূর্ঘটনাপুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও এবং ওসি, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবে
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> আন্তঃলেনদেনে আসছে সব প্রতিষ্ঠান, প্রয়োজন ফুরোবে নগদ অর্থের

আন্তঃলেনদেনে আসছে সব প্রতিষ্ঠান, প্রয়োজন ফুরোবে নগদ অর্থের

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে আন্তঃলেনদেনের আওতায় আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এর ফলে ক্যাশ-আউট বা নগদ অর্থের আর প্রয়োজন থাকবে না বলেও জানান তিনি।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনলাইন লেনদেন সংক্রান্ত এক চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

গভর্নর বলেন, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে এটি সম্ভব হতে পারে। সব ব্যাংক, এমএফএস (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস), আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানিসহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন (ইন্টার-অপারেবিলিটি) ব্যবস্থা চালু হবে।

অনলাইনে সব লেনদেন তাৎক্ষণিক সম্পন্ন হওয়ার নতুন এ ব্যবস্থার ফলে লেনদেনে আর ক্যাশ-আউট বা নগদ অর্থের প্রয়োজন হবে না বলেও জানান গভর্নর।

তিনি বলেন, এজন্য ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে। ওই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠায় আজ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করে গেটস ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ‘মোজোলুপ’। নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ‘ভার্চুয়ালি’ হয়েছে বলে জানান তিনি।

আহসান এইচ মনসুর বলেন, লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে ডিজিটাইজেশনের বিকল্প নেই। আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হলে আর্থিক লেনদেন আরও সহজ হবে, দুর্নীতি কমবে এবং সরকারের রাজস্ব আদায়ও বাড়বে। আগামী দিনে এ ব্যবস্থায় যাওয়াই হবে সময়ের দাবি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930