IMG-LOGO

বুধবার, ২১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেসিরাজগঞ্জে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে হ্যান্ড ওয়াশ বিতরণরাজশাহীতে আখচাষীদের মাঝে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগমান্দায় হাটবাজার উন্নয়নের নামে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগযে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির পরামর্শ ওয়াকার-উজ-জামানেরবিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনীসিংড়ায় ১৮ বছর ধরে চলছে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্পনাটোরের দুর্ঘটনায় প্রাণ গেল বাগমারার আনোয়ারেরফুলবাড়ীতে দুর্গা প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, চলছে সংস্কার কাজরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুহযরত শাহজালাল বিমানবন্দরে আগুন‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে’নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> ইন্দোনেশিয়ায় বন্যায় নিহত ৪০০ জন

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহত ৪০০ জন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে ৪৪০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে।

উদ্ধারকর্মীরা বন্যায় নিখোঁজ থাকা কমপক্ষে ৪০০ মানুষের সন্ধান করছেন। ভয়াবহ ঘূর্ণিঝড়জনিত বৃষ্টির কারণে সপ্তাহখানেক আগে যে বন্যা ও ভূমিধস হয়েছে তার নিচে অনেকেই চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পাঠানো হচ্ছে কিন্তু কিছু গ্রামে এখনো কিছুই পৌঁছায়নি। মৌসুমি বৃষ্টিপাত ও ঝড়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও শ্রীলঙ্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো অঞ্চলে বিপর্যস্ত এলাকাগুলোতে প্রায় ৯০০ জনের মৃত্যু হয়েছে।

ঘূর্ণিঝড় সেনয়ার নামের একটি অস্বাভাবিক ও অনেকটা বিরল উষ্ণমন্ডলীয় ঝড়ের কারণে ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস ও বন্যা সৃষ্টি হয়েছে। এতে বহু ঘরবাড়ি ভেসে গেছে ও হাজার হাজার ভবন পানিতে ডুবে গেছে। আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায় বহু মানুষ নিখোঁজ বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

বিদেশী কিছু সহায়তাও দেশটিতে পৌঁছেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আচেহ অঞ্চলে চিকিৎসা সহায়তা পাঠিয়েছে মালয়েশিয়া।

পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাং থেকে ১০০ কিলোমিটার দূরে সুংগাই নিয়ালো গ্রামে রোববার নাগাদ বন্যার পানি নেমে যাওয়ার পর পুরো গ্রামের বাড়িঘর, যানবাহন ও ফসলের জমি কাদায় ঢেকে গেছে।

এদিকে পুলিশের একজন মুখপাত্র জানান, সুমাত্রায় লোকজন দোকানপাট ভেঙ্গে ফেলছে বলে খবর পাওয়া যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘ত্রাণ সহায়তা পৌঁছানোর আগে এসব লুটপাট হচ্ছে। সেখানকার মানুষ জানত না যে তাদের জন্য সাহায্য আসবে এবং তারা ক্ষুধা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল।’

অন্যদিকে পুরো অঞ্চলজুড়েই বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে। থাইল্যান্ডে বন্যায় এখন পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে মালয়েশিয়া থেকেও। শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ৩৩০ জনের বেশি মানুষ মারা গেছেন বন্যা ও ভূমিধসের কারণে।

ফিলিপাইনে পরপর কয়েকটি বন্যায় ২০০ জনের বেশি মানুষের মৃত্যুর পর দ্বিতীয়বারের মতো রোববার আবারো সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। এতে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930