IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> নিরাপত্তায় ঘাটতি নেই বিনিয়োগ পরিবেশও স্বাভাবিক

নিরাপত্তায় ঘাটতি নেই বিনিয়োগ পরিবেশও স্বাভাবিক

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশে নিরাপত্তায় তেমন কোনো ঘাটতি নেই। বিনিয়োগ পরিবেশও স্বাভাবিক রয়েছে। গতকাল সোমবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেডশিপ এক্সিবিশন সেন্টারে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা’-এর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এবারই প্রথমবার গ্লোবাল সোর্সিং এক্সপোর আয়োজন করা হচ্ছে। এ আয়োজনে আরও বেশিসংখ্যক বিদেশি ক্রেতাদের অংশগ্রহণ আশা করা হয়েছিল। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগসহ নানা কারণ দেখিয়ে কিছুসংখ্যক ক্রেতা দেশে আসতে চাননি। আবার অনেকেই বলেছেন, নির্বাচনের পর আসবেন।

মোহাম্মদ হাতেমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠান শেষে নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা– বাণিজ্য উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে নিরাপত্তার তেমন কোনো ঘাটতি নেই। বিনিয়োগ পরিবেশও স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা ছড়ানো হচ্ছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে রয়েছে। এই মাইলফলক আমাদের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি নতুন চ্যালেঞ্জও নিয়ে এসেছে। বর্তমানের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা এবং ছাড় ধীরে ধীরে হারাতে হবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্ব বাণিজ্যে রপ্তানি প্রবৃদ্ধি টেকসই করতে পণ্য বৈচিত্র্যময় করা, সরবরাহ ক্ষমতা বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক দূত ড. লুৎফে সিদ্দিকী। এতে আরও বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান প্রমুখ।

ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার করাই প্রদর্শনীর লক্ষ্য। প্রদর্শনীতে ১১টি বিদেশি কোম্পানিসহ মোট ১৬৫টি স্টল অংশ নিচ্ছে।

সোর্সিং এক্সপোতে বাংলাদেশের আটটি গুরুত্বপূর্ণ রপ্তানি খাতের পণ্য প্রদর্শন করা হচ্ছে। খাতগুলো হচ্ছে– তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, হোম ডেকর ও ফার্নিচার, ওষুধ ও তথ্যপ্রযুক্তি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930