IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> ৫০০ টাকার নতুন নোট আসছে বৃহস্পতিবার

৫০০ টাকার নতুন নোট আসছে বৃহস্পতিবার

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে থিম করে তৈরি নতুন সিরিজের আরও একটি নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইনের ৫০০ টাকা মূল্যমানের নোট আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রথমবারের মতো প্রচলনে আসছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন নোটটি প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখাতেও এটি ছাড় করা হবে।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫২ মি.মি. × ৬৫ মি.মি. আকারের নতুন ৫০০ টাকার নোটের সম্মুখভাগে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। আর পেছনে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের প্রতিচিত্র। নোটটির মাঝখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখা হয়েছে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলা—যা জাতীয় ফুলের প্রতীক বহন করে।

সবুজ রঙের প্রাধান্য থাকা নোটটির ডিজাইন আরও আধুনিক ও নিরাপদ। নোটের জলছাপে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ এবং নিচে ইলেকট্রোটাইপ ‘৫০০’ লেখা।

নতুন ৫০০ টাকার নোটে যুক্ত করা হয়েছে মোট ১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য। এর মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো—

  • ডান পাশে থাকা মূল্যমান ‘500’ রঙ–পরিবর্তনশীল কালি দিয়ে মুদ্রিত। নাড়াচাড়া করলে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয় এবং ভিতরে কোণাকুনি ‘৫০০’ দেখা যায়।
  • বাম পাশে রয়েছে ৪ মি.মি. চওড়া লাল রঙের পেঁচানো নিরাপত্তা সুতা। আলোয় ধরলে সুস্পষ্টভাবে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে। নাড়ালে লাল অংশ সবুজ হয়ে যায় এবং সোনালি বারটি রংধনুর মতো ওপরে–নিচে নড়ে।
  • দৃষ্টি প্রতিবন্ধীদের সুবিধায় ডানদিকে নিচে পাঁচটি উঁচু বৃত্ত।
  • শহীদ মিনার, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন স্থানে ইন্টাগ্লিও কালি ব্যবহারে স্পর্শে উঁচু ভাব পাওয়া যায়।
  • নোটের বিভিন্ন স্থানে ‘BANGLADESH BANK’ মাইক্রোপ্রিন্ট।
  • UV আলোর নিচে দৃশ্যমান বিশেষ নকশা, সংখ্যা ও রঙিন ফাইবার।
  • আলোর বিপরীতে ধরলে see-through ইমেজে পরিষ্কার দেখা যাবে ‘500’।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে। এছাড়া সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা (specimen) ৫০০ টাকার নোট মুদ্রণ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।

নতুন নোট প্রচলনে আসায় বাজারে নোটের বৈচিত্র্য বাড়বে এবং নিরাপত্তা বৈশিষ্ট্য আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930